Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

গুয়াহাটিতে সিবিআই-প্রধান প্ৰবীণ সুদ

মণিপুর-কাণ্ডের তদন্তে যাবেন ইম্ফল

samayikprasanga by samayikprasanga
December 18, 2023
in slider, অসম, জাতীয়
0
গুয়াহাটিতে সিবিআই-প্রধান প্ৰবীণ সুদ

অনলাইন ডেস্ক : মণিপুরে ছয়টি হিংসাত্মক ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে সিবিআই-অধিকর্তা (ডিরেক্টর) প্রবীণ সুদকে ইম্ফলে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। সে অনুযায়ী সোমবার সকালে গুয়াহাটির বরঝাড়ে অবস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে অবতরণ করেছেন সিবিআই-প্রধান প্রবীণ। মণিপুরের রাজধানী ইম্ফল যাওয়ার আগে এদিন তিনি গুয়াহাটিতে অবস্থিত সিবিআই দফতরে কেন্দ্রীয় সরকার কর্তৃক নবগঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

এদিন সকাল ৯:১৫-এ গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করে তিনি সোজা চলে যান মহানগরের গড়চুকে অবস্থিত সিবিআই দফতরে। প্রাপ্ত খবরে প্রকাশ, মণিপুর সরকার রাজ্যে সংঘটিত ছয়টি হিংসাত্মক ঘটনা, যে সব ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল, সে সব ঘটনার তদন্তভার সিবিআইকে অৰ্পণ করেছিল। ওই মামলার তদন্তের জন্য ইতিমধ্যে সিবিআইয়ের ডিআইজি পদমর্যাদার আধিকারিকের অধীনে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। তদন্তকারী দলের তদন্ত-প্ৰতিবেদনগুলি সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করতে সিবিআই-প্রধান প্রবীণ সুদকে পাঠিয়েছে কেন্দ্র।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

সূত্ৰের খবর, মণিপুরে জাতিগত সহিংসতার সময় ছয়টি বন্দুকযুদ্ধে নাগা জনগোষ্ঠীর মহিলা সহ ১৩ জনকে হত্যা সম্পর্কিত মামলায় গুয়াহাটিতে সিবিআই-এর বিশেষ আদালতে নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এ ব্যাপারেও খোঁজখবর নেবেন সিবিআই-প্রধান সুদ। মূলত ভারতের সর্বোচ্চ আদালতের তদারকিতে মণিপুরে সংঘটিত গোটা ঘটনাবলি সম্পর্কে পদক্ষেপ গ্ৰহণ করা হয়েছে। উল্লেখ্য, মৈইতেই জনগোষ্ঠীর দুই ছাত্রের কথিত খুনের তদন্ত ত্বরান্বিত করতে আগে গত ২৭ সেপ্টেম্বর প্রবীণ সুদের নেতৃত্বে সিবিআই-এর একটি বিশেষ দল মণিপুর গিয়েছিল।

Tags: CBI Chief Praven soodCBI enquiryManipur clashSIT Assam
Previous Post

জঙ্গিকর বাটোয়ারা নিয়ে বিবাদের জেরেই জিরিঘাটে এনএনসি ক্যাডার হত্যা! ধৃত -৩

Next Post

নিখোঁজ স্ত্রী, থানায় মামলা স্বামীর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
নিখোঁজ স্ত্রী, থানায় মামলা স্বামীর

নিখোঁজ স্ত্রী, থানায় মামলা স্বামীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?