Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

গুয়াহাটিতে পুলিশ ও কংগ্রেস কর্মীদের তুমুল সংঘর্ষ

নিষেধাজ্ঞা অমান্য ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র

samayikprasanga by samayikprasanga
January 23, 2024
in slider, অসম
0
গুয়াহাটিতে পুলিশ ও কংগ্রেস কর্মীদের তুমুল সংঘর্ষ

Congress worker protest during the Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra at Khanapara in Guwahati on 23-01-24.pix by UB Photos

অনলাইন ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের ব্যারিকেড ভাঙলেন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অংশগ্রহণকারী কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার গুয়াহাটি শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে প্রচণ্ড ধাক্কাধাক্কি এবং পরে সংঘর্ষের সৃষ্টি হয়। উন্মত্ত কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালাতে হয়েছে পুলিশকে। সংঘৰ্ষে আহত হয়েছেন কয়েকজন কংগ্রেস কর্মী। ঘটনা গুয়াহাটি শহরে প্রবেশদ্বার খানাপাড়ায় সংঘটিত হয়েছে। ঘটনার সময় উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি শান্ত হয়।

পূৰ্ব নিৰ্ধারিত সূচি অনুযায়ী এদিন মেঘালয় থেকে ফের অসমে প্রবেশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। নিৰ্বিঘ্নে জোড়াবাট, নয়মাইল এলাকা অতিক্ৰম করে খানাপাড়া তেমাথায় প্রশাসন নির্ধারিত জাতীয় সড়ক ছেড়ে আচমকা গুয়াহাটি শহরে প্রবেশের চেষ্টা করেন কংগ্রেসের কর্মীরা। তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে, টপকে শহরে প্রবেশ করতে যান। তখন পুলিশের সঙ্গে বেশ ধাক্কাধাক্কি হয়। সামান্য দূর থেকে গোটা দৃশ্য উপভোগ করছিলেন যাত্রার হোতা রাহুল। এক সময় পুলিশের দিকে তেড়েফুঁড়ে যেতে থাকেন কংগ্রেস কর্মীরা। তথন তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

প্রসঙ্গত, তিনদিন আগে যোরহাটেও একইভাবে নির্ধারিত পথ ছেড়ে অন্য রাস্তায় চলে গিয়েছিল রাহুলের যাত্রা। সে সময় দুর্ঘটনাও সংঘটিত হয়েছিল। আহত হয়েছিলেন দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহী। ঘটনার পরিপ্রেক্ষিতে যোরহাট পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

Tags: Assam NewsAssam PoliceBharat Joro YatraRahul Gandhi
Previous Post

শিলচরে রেশন কার্ড বিতরণের সূচনা করলেন নোমল মুমিন

Next Post

রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা সিআইডিকে হস্তান্তর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা সিআইডিকে হস্তান্তর

রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা সিআইডিকে হস্তান্তর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?