Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কোপা আমেরিকার সম্প্রচার নেই ভারতে

samayikprasanga by samayikprasanga
June 20, 2024
in slider, খেলাধুলো
0
কোপা আমেরিকার সম্প্রচার নেই ভারতে

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

অনলাইন ডেস্ক : শুক্রবার সাতসকালে শুরু কোপা আমেরিকা। শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় নামবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ কানাডা। মঙ্গলবার ব্রাজিলের খেলা। কিন্তু মেসিদের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবে ভারতের ফুটবলপ্রেমীরা। কোনও টিভি চ্যানেলে ম্যাচ সম্প্রচার করা হবে না। ভারতে লাইভ স্ট্রিমিংও হবে না। প্রথমে সোনি স্পোর্টস নেটওয়ার্কে কোপা দেখানোর কথা ছিল। কিন্তু টুর্নামেন্টের একদিন আগে জানানো হয়, ভারতে কোপার ম্যাচ সম্প্রচার হবে না। টিভিতে দেখানো না হলেও, ভারতে ফ্যানকোড অ্যাপে কোপা আমেরিকার লাইভ স্ট্রিমিং হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার তাঁরা জানিয়ে দেয়, লাইভ স্ট্রিমিং হচ্ছে না। এক্স হ্যান্ডেলে একজন ফ্যানের প্রশ্নের জবাবে ফ্যানকোডের পক্ষ থেকে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আপাতত আমরা কোপা আমেরিকার লাইভ স্ট্রিমিং করছি না। ভবিষ্যতে ফ্যানকোডে দেখানো হলে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।’ শেষ মুহূর্তে কোনও সিদ্ধান্ত বদল হয় কিনা সেটাই দেখার। তবে আপাতত মেসিদের ম্যাচ দেখার থেকে বঞ্চিত হবে ভারতের ফুটবলভক্তরা। মার্কিন যুক্তরাষ্ট্রে ফুবো টিভি লাইভ স্ট্রিমিং করবে। বিপিএন বা অন্য কোনও পদ্ধতি অবলম্বন করে সেই প্ল্যাটফর্মে কোপার ম্যাচ দেখার চেষ্টা করতে পারে ভারতের দর্শকরা।

Tags: Copa americaIndiaSony Tv
Previous Post

বেতুকান্দিতে বাঁধের অবস্থা আশঙ্কাজনক, তলিয়ে যেতে পারে শিলচর

Next Post

নিষ্কাশনী ব্যবস্থাকে ঘিরে বিবেকানন্দ রোডে বিবাদ, শঙ্কুকে তাড়া মহিলাদের !

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
Next Post

নিষ্কাশনী ব্যবস্থাকে ঘিরে বিবেকানন্দ রোডে বিবাদ, শঙ্কুকে তাড়া মহিলাদের !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?