Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কার্বি পাহাড়ে মাদক সহ গ্রেফতার এক

samayikprasanga by samayikprasanga
February 15, 2023
in slider, অসম
0
কার্বি পাহাড়ে মাদক সহ গ্রেফতার এক

You might also like

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ শিলচরের যুবক

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

অনলাইন ডেস্ক : রাজ্য জুড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করছে কোটি কোটি টাকার মাদক দ্রব্য। সেই সঙ্গে আটক করা হয়েছে অজস্র সরবরাহকারীকে। কিন্তু তারপর ও বন্ধ হয়নি মাদক দ্রব্য সরবরাহ। অনান্য প্রান্তের মত অসম-নাগাল্যান্ড সীমান্তের কার্বি-আংলং জেলার মধ্য দিয়ে অব্যাহত আছে মাদক দ্রব্য সরবরাহ। প্রায় প্রতিদিনই কার্বি-আংলং জেলার মধ্য দিয়ে নিত্য নতুন কৌশল ব্যবহার করে ড্রাগস তথা মাদক দ্রব্য সরবরাহ করে আসছে সরবরাহকারীরা। পুলিশর নিশ্ছিদ্র তল্লাশি অভিযানের মধ্যে ও অনায়াসে ড্রাগসের ব্যবসা অব্যাহত আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার রাতে নতুন কৌশলে ড্রাগস সরবরাহ করার চেষ্টা করে পুলিশ এবং সিআরপিএফের জালে পড়ে পশ্চিমবঙ্গের এক ড্রাগস সরবরাহকারী। সোমবার রাতে এক গোপন সুত্রের খবরের ভিত্তিতে ডিলাই থানার ভারপ্রাপ্ত অফিসারের নেতৃত্বে সিআরপিএফের সহযোগিতায় ডিলাই তিন আলিতে নাকা চেকিং বসানো হয়। ওই নাকা চেকিংয়ে ডিমাপুরের দিক থেকে আসা পশ্চিমবঙ্গের পঞ্জীয়ন ভূক্ত ডব্লিউ বি ১৬ এভি নম্বরের আইটেন গাড়ীতে তল্লাশি চালিয়ে গাড়ীটির নম্বর প্লেটের কাছে গোপন কক্ষ তৈরি করে লুকিয়ে নিয়ে আসা অবস্থায় এক কেজি সন্দেহযুক্ত মরফিন বাজেয়াপ্ত করতে সক্ষম হওয়ার পাশাপাশি গাড়ীর চালক পশ্চিমবঙ্গের মঃ ইসমাইলের পুত্র নুর মহম্মদকে পুলিশ আটক করে। বাজেয়াপ্ত হওয়া মরফিনের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। মরফিন গুলি বোকাজান মহকুমার এসডিপিও জন দাসের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয়। এদিকে ধৃত ড্রাগস সরবরাহকারীকে ডিলাই থানায় রেখে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

Tags: Anti drugsAssam PoliceCM Himanta Bishwa Sharmadima hasao policekarbi anglong police
Previous Post

হাইলাকান্দিতে হচ্ছে চারটি ডিজিটাল লাইব্রেরী

Next Post

পানগ্রামে ধরা পড়ল হরিণ, চাঞ্চল্য

Related Posts

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ  শিলচরের যুবক
slider

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ শিলচরের যুবক

by samayikprasanga
March 16, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
Next Post
পানগ্রামে ধরা পড়ল হরিণ, চাঞ্চল্য

পানগ্রামে ধরা পড়ল হরিণ, চাঞ্চল্য

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?