Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home জাতীয়

কারখানার বিষাক্ত গ্যাস লিক, দমবন্ধ হয়ে হত ১১

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের

samayikprasanga by samayikprasanga
April 30, 2023
in জাতীয়
0
কারখানার বিষাক্ত গ্যাস লিক, দমবন্ধ হয়ে হত ১১

অনলাইন ডেস্ক : লুধিয়ানায় একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটল। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও ১১ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

জানা গিয়েছে, রবিবার সকালে হঠাৎই লুধিয়ানার গিয়াসপুরার শেরপুর চক এলাকার সুয়া রোডের একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে। ওই বিষাক্ত গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়তেই শ্বাসকষ্ট শুরু হয় স্থানীয়দের। সব মিলিয়ে মোট ২০ জন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। এদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। বাকি ১১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে।

You might also like

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

স্থানীয় সূত্রের খবর, একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে ওই বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয় রবিবার সকাল ৭টা ১৫ নাগাদ। ওই গ্যাস কারখানার আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অসুস্থ বোধ করতে থাকেন। বেশ কয়েকজন জ্ঞান হারান। এদের মধ্যে একাধিক শিশুও ছিল। খবর পেয়ে এলাকায় ছুটে যায় পুলিশ। খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। ইতিমধ্যে একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

জানা গেছে, এনডিআরএফ এবং পুলিশ এখনও কারখানার আশপাশে বিস্তীর্ণ এলাকা ঘিরে রেখেছে। আসলে ওই কারখানার আশেপাশের ৩০০ মিটার এলাকা এখনও নিরাপদ নয়। ঠিক কীভাবে এই গ্যাস দুর্ঘটনা ঘটল, সেটা জানার চেষ্টা করছে পুলিশ।

Tags: Gas leakLudhiana PoliceNational NewsNDRF
Previous Post

সেবার কেলেন্ডারে রবীন্দ্র জয়ন্তী ও ভাষা শহিদ দিবস

Next Post

‘মন কি বাত’-এর ১০০তম পর্বে আবেগপ্রবণ মোদি

Related Posts

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়
slider

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

by samayikprasanga
August 22, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
জাতীয়

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

by samayikprasanga
January 2, 2025
বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১
slider

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

by samayikprasanga
November 20, 2024
জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার
slider

জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার

by samayikprasanga
November 17, 2024
জিরিবামে গোষ্ঠী সংঘর্ষে হত শিক্ষিকা
slider

জিরিবামে গোষ্ঠী সংঘর্ষে হত শিক্ষিকা

by samayikprasanga
November 8, 2024
Next Post
‘মন কি বাত’-এর ১০০তম পর্বে আবেগপ্রবণ মোদি

‘মন কি বাত’-এর ১০০তম পর্বে আবেগপ্রবণ মোদি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?