Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাটাখালে নদী থেকে উদ্ধার শিলচরের নিখোঁজ যুবকের মৃতদেহ

samayikprasanga by samayikprasanga
February 26, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক : কাটাখাল এলাকায় বরাকনদী থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। শিলচর তারাপুর শিববাড়ি রোডের অসমীয়া বস্তি এলাকার বাসিন্দা মৃণাল বর্মন (২৭) নামে এই যুবক নাপাত্তা ছিলেন গত বুধবার রাত থেকে। তার মৃতদেহ উদ্ধারকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। সন্দেহ করা হচ্ছে মৃণালকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

জানা গেছে মৃণাল তারাপুর অসমীয়া বস্তির বাড়িতেই থাকতেন। তিনি কাজ করতেন অদূরবর্তী এলাকার এক মিষ্টির দোকানে। গত বুধবার রাত ন’টা নাগাদ হঠাৎ বাড়ি থেকে তিনি নাপাত্তা হয়ে যান। এ নিয়ে পরিবারের লোকেরা তারাপুর পুলিশ ফাঁড়িতে এক মিসিং রিপোর্ট করেন। পাঁচ দিন পর রবিবার সকালে কাটাখাল এলাকায় বরাক নদীতে তার পচাগলা মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে কাটাখাল পুলিশ সেখানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

এদিন কাটাখাল এলাকায় নদী থেকে মৃতদেহ ভেসে উঠার পর খবর পেয়ে শিলচর থেকে ছুটে আসেন মৃণালের পত্নী এবং অন্যান্য পরিজনরা। তারা সনাক্ত করেন মৃতদেহ। মৃণালের পত্নী সন্দেহ ব্যক্ত করেন ঘটনার পেছনে লুকিয়ে রয়েছে কোনও রহস্য। তিনি জানান, মৃণাল নাপাত্তা হওয়ার ঘন্টাখানেক আগে তাদের পাশের বাড়ির দেবরাজ ও শ্রীদাম নামে দুই যুবক তাকে হত্যার হুমকি দিয়েছিল। পুরানো বিবাদের সূত্র ধরে ওই দুজন বেশ কিছুদিন ধরেই তাকে হুমকি দিয়ে আসছিল।

পুলিশ অবশ্য এই মুহূর্তে ঘটনা নিয়ে বিশেষ কিছু বলতে রাজি নয়। পুলিশের এক সূত্র জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর কিভাবে মৃনালের মৃত্যু ঘটেছে, এ নিয়ে আভাস পাওয়া যাবে। তবে এই মুহূর্তে ঘটনাটা যে রহস্যজনক ঠেকছে, তাও মেনে নেন পুলিশের সূত্রটি।

Tags: Assam PoliceKathakal riverMurderSilchar
Previous Post

পাথারকান্দিতে মর্মান্তিক দুর্ঘটনায় হত যুবক

Next Post

রাজ্য বিধানসভায় ধ্বনিভোটে পাস জাদুবিদ্যা সহ ১৪টি বিল

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
রাজ্য বিধানসভায় ধ্বনিভোটে পাস জাদুবিদ্যা সহ ১৪টি বিল

রাজ্য বিধানসভায় ধ্বনিভোটে পাস জাদুবিদ্যা সহ ১৪টি বিল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?