Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাটলিছড়ায় খুন করিমগঞ্জের চালক, চাঞ্চল্য

samayikprasanga by samayikprasanga
April 9, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাটলিছড়ায় খুন করিমগঞ্জের চালক, চাঞ্চল্য

ঘটনাকে ঘিরে অবরোধ জনতার।

অনলাইন ডেস্ক : হাইলাকান্দি জেলার কাটলিছড়া তে করিমগঞ্জের এক গাড়ি চালকের হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে করিমগঞ্জ শহর লাগোয়া সরিষা এলাকার গাড়ি চালক মনি শব্দকর কে । রবিবার দুপুরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হল ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । এলাকাবাসীর পাশাপাশি তার সঙ্গে অন্যান্য গাড়ি চালকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন । প্রশাসনের কাছে দাবি জানান এই হত্যা কাণ্ডের উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষী কে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করতে হবে ।

 

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

করিমগঞ্জ শহরের সরিষা কালীবাড়ি এলাকার বাসিন্দা মনি শব্দকর শনিবার রাতে যাত্রী নিয়ে হাইলাকান্দি গিয়েছিল । রাতে স্থানীয়রা একটি ওয়াগনার গাড়িতে একজন মানুষের কাতরানোর শব্দ শুনতে পান । সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা । রক্তাক্ত অবস্থায়  দেখতে পান মনি কে । কেবল মাত্র নিজের বাড়ি করিমগঞ্জে বলার পরই মারা যায় সে । সঙ্গে সঙ্গে কাটলিছরা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।  পাশাপাশি গাড়ির ভেতরে ধারালো অস্ত্র উদ্ধার করে । শনিবার রাতে সে খবর করিমগঞ্জে পৌঁছা মাত্র ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় । তার পরিবারের লোকরা ছুটে যান হাইলাকান্দিতে । রবিবার সকালে ময়না তদন্তের পর মরদেহ করিমগঞ্জে নিয়ে আসা হয় । তার বাড়ির পাশে জাতীয় সড়কে মরদেহ রেখে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দা সহ অন্যান্য গাড়ি চালকরা । তারা অভিযোগ করেন, এভাবে গত এক মাসের মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে গাড়িতে যাত্রী নিয়ে গিয়ে খুন হতে হয়েছে তিনজন গাড়ি চালক কে । কিন্তু দোষীদের পাকড়াও করা হয় না । আবারো একই ঘটনার পুনরাবৃত্তি হল হাইলাকান্দিতে । পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাকে । এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান স্থানীয়রা । এছাড়াও মৃত মনির পরিবারের লোকদের উপযুক্ত সাহায্যের দাবি জানান । বেশ কিছু সময় জাতীয় সড়ক অবরোধ থাকার পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক । এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া পরিলক্ষিত হয়েছে ।

Tags: Assam Policeassam police DIGCM Himanta Bishwa SharmaHailakandikarinmgonjMurder
Previous Post

রবিবারের বিশেষ

Next Post

বদরপুরে ১০ লক্ষের ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
বদরপুরে ১০ লক্ষের ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বদরপুরে ১০ লক্ষের ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?