Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাছাড়ের মাদক পাচার চক্রের সঙ্গে বলিউডেরও সংযোগ!

কাবুগঞ্জে বাজেয়াপ্ত ৭ কোটির হেরোইন,ধৃত ৩

samayikprasanga by samayikprasanga
September 27, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাছাড়ের মাদক পাচার চক্রের সঙ্গে বলিউডেরও সংযোগ!

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : কাছাড়ের মাদক পাচারকারীদের যোগাযোগ কতদূর বিস্তৃত। বিভিন্ন সময়ে বিভিন্ন সূত্রে যেসব খবর বেরিয়ে আসে, এথেকে স্পষ্ট প্রতিবেশী দেশ মায়ান্মার ও বাংলাদেশ সহ  দেশের বিভিন্ন বড় বড় শহরের মাদকের কারবারীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে এদের এ জেলার পাচারকারীদের অনেকেরই। এই প্রেক্ষাপটে এজেলার
মাদক পাচারকারী চক্রের সঙ্গে বলিউডের যোগসূত্রের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
মঙ্গলবার রাতে এ জেলার সোনাই থানা এলাকার কাবুগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে ১’১৫ কেজি হেরোইন। খোদ পুলিশ সুপার নূমল মাহাতোর নেতৃত্বে চলা এই অভিযানে গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতরা হলো ধলাই থানা এলাকার ভাগাবাজারের বাহারুল লস্কর (১৮) ও রোহিত লস্কর (১৯) এবং নর্থ হাওয়াইথাং- এর রাহুল লস্কর (১৮)। বুধবার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শিলচরে সংবাদ মাধ্যমের কাছে এই অভিযানের কথা তুলে ধরে জানান, বাহারুলরা।  একটি বোলেরো গাড়িতে করে হেরোইন পাচার করছে, গোপন সূত্রে এই খবর পেয়ে তাদের গাড়িটি আটক করা হয়। গাড়ি আটকে তল্লাশি চালিয়ে পাওয়া যায়  ৮৮টি সাবানের কেসে থাকা‌ ১’১৫ কেজি হেরোইন। আন্তর্জাতিক বাজারে এসবের মূল্য  প্রায় ৭ কোটি টাকা।
অভিযানের বিবরণ তুলে ধরে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ধৃতরা তিনজন বাহক মাত্র। এদের পেছনে রয়েছে পাচারকারী চক্রের বড় মাথারা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেভাবে কাছাড়ের বুক হয়ে মাদক পাচার করা হচ্ছে, এতে নিশ্চিতভাবে বলা যায় বড়মাথাদের কেউ কেউ রয়েছে এজেলায়ই। বর্তমানে এদের সনাক্ত করে পাকড়াও করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, বর্তমানে প্রতিবেশী দেশ মায়ান্মার থেকে মাদক এজেলায় আসছে মিজোরাম হয়ে। তবে যে পরিমাণ মাদক আসছে এর বেশিরভাগই পাচার হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন বড় বড় শহরে। স্থানীয়ভাবে ব্যবহারের পরিমাণ তুলনামূলকভাবে কম। পাচার হচ্ছে মুম্বই, বাঙ্গালুরু, গোয়ার মতো বড় বড় শহরে । অতিরিক্ত পুলিশ সুপারের এমন বক্তব্যের সূত্র ধরে প্রশ্ন করা হয়, মুম্বাইয়ে যখন পাচার হয়ে থাকে, তবে কি বলিউডের সঙ্গেও সংযোগ রয়েছে এ জেলার পাচার চক্রের। কারন চিত্রতারকাদের কারো কারো নেশার জগতের অবাধ সংযোগ রয়েছে। বিভিন্ন সময়েই উঠে থাকে এমন গুরুতর অভিযোগ। এর জবাবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এপর্যন্ত এমন কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দেওয়া যায় না।
এদিকে পুলিশের অন্য এক সূত্রে জানা গেছে, কাছাড়ে বর্তমানে যারা মাদক পাচারের কারবার নিয়ন্ত্রণ করছে এদের একাংশ মূলত ত্রিপুরার বাসিন্দা। আর ত্রিপুরার বাসিন্দা এই কারবারিদের হাত হয়ে  বিশেষত মাদক পাচার করা হয়ে থাকে বাংলাদেশে। আর বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই সরবরাহ করা হয়ে থাকে নেশার ট্যাবলেট। নেশার ট্যাবলেট পাচার হয়ে থাকে এদেশের বিভিন্ন বড় বড় শহরেও। তবে সেসব শহরে বেশি হারে পাচার হয় হেরোইন।

Tags: anti drugs movementAssam PoliceBollywoodCM Himanta Bishwa Sharma
Previous Post

সাহিত্যের ইন্দ্রপতন! প্রয়াত বিজিৎকুমার ভট্টাচার্য

Next Post

করিমগঞ্জ কলেজে দু ‘ পক্ষের মারপিটকে ঘিরে উত্তেজনা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
করিমগঞ্জ কলেজে দু ‘ পক্ষের মারপিটকে ঘিরে উত্তেজনা

করিমগঞ্জ কলেজে দু ' পক্ষের মারপিটকে ঘিরে উত্তেজনা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?