Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

আয়নাখাল চা-বাগানে বাঁদরদের মধ্যে খাবার বিতরণ লায়ন্স ক্লাবের

samayikprasanga by samayikprasanga
January 20, 2023
in বরাক উপত্যকা
0
আয়নাখাল চা-বাগানে বাঁদরদের মধ্যে খাবার বিতরণ লায়ন্স ক্লাবের

খাবার খাচ্ছে বাঁদর বাহিনী।

অনলাইন ডেস্ক : লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২ জি-র ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি’র জানুয়ারি মাসের ‘হেল্প দ্য অ্যানিমেল’ কর্মসূচির অধীনে বৃহস্পতিবার লালার আয়নাখাল চা-বাগান এলাকায় থাকা বাঁদরদের মধ্যে খাবার বিতরণ করল লায়ন্স ক্লাব অব লালা। এদিন লায়ন্স ক্লাব অব লালার সভাপতি নুরুল মজুমদারের নেতৃত্বে ক্লাবের এক প্রতিনিধিদল পাকা কলা, বিস্কুট,ব্রেড,চাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে আয়নাখাল চা-বাগান এলাকায় ছুটে যান। সেখানে বাঁদরদের মধ্যে এগুলো বিলিয়ে দেন তারা। এদিন আয়নাখাল চা-বাগানের ফ্যাক্টরি এলাকা,গুদাম এলাকা ও আয়নাখাল বাজারে থাকা বাঁদরের মধ্যে কলা সহ খাদ্য বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত কার্যসূচিতে লায়ন্স ক্লাব অব লালার উপ সভাপতি বাবুতন সিংহ,রথীন্দ্র নাথ,সহকারী কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন চৌধুরী,নির্মলেন্দু নাথ,মাসুদ করিম চৌধুরী,হিমাংশু রায় প্রমুখ অংশ নিয়ে বাঁদরের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য,আয়নাখাল চা-বাগান এলাকায় খাদ্যের সন্ধানে ঝাঁকে ঝাঁকে বাঁদরের দল ছুটে এসে হানা দিচ্ছে বাসাবাড়িতে। এরা ক্ষেতের ফসল,গাছের ফল,বাড়ির আঙ্গিনায় লাগানো সবজি সব খেয়ে সাবাড় করে দিচ্ছে। ফসল ছাড়াও সুযোগ পেলে এরা লোকজনের ঘরের রান্না করা খাবারও খেয়ে ফেলে।এদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার জনসাধারণ। এই পরিস্থিতিতে লায়ন্স ক্লাব এদিন ক্ষুধার্ত বাঁদরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে। ক্লাবের উপ সভাপতি সিএইচ বাবুতন সিংহ জানান,খাদ্যের সন্ধানে বাঁদরের দল  লোকালয়ে ছুটে এসেছে।তাই এদের জন্য কিছু খাবারের ব্যাবস্থা করা হয়েছে।

 

You might also like

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

Tags: Barak Valley Newslala newslions club silchar
Previous Post

ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিমে জনস্বার্থ মামলা

Next Post

গুণোৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ বদরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
Next Post
গুণোৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ বদরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

গুণোৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ বদরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?