Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অমুসলিম ছাত্রেরাও পড়ছে মাদ্রাসায়! ক্ষুব্ধ শিশু কমিশন

samayikprasanga by samayikprasanga
January 22, 2023
in slider, জাতীয়
0
অমুসলিম ছাত্রেরাও পড়ছে মাদ্রাসায়! ক্ষুব্ধ শিশু কমিশন

অনলাইন ডেস্ক : মাদ্রাসায় পড়ছে অমুসলিম পড়ুয়া। বিষয়টি আজকের দিনে অবিশ্বাস্য মনে হলেও বাস্তব। উত্তরপ্রদেশের বিভিন্ন মাদ্রাসায় অমুসলিম পড়ুয়াদের ভর্তি করা নিয়ে এবার সরাসরি বিবাদ লেগেছে। ময়দানে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দাবি, উত্তরপ্রদেশের অমুসলিম পড়ুয়াদের ভরতি করে তাদের ধর্মীয় শিক্ষা দিচ্ছে। এই ‘অপচেষ্টা’ বন্ধ করতে মাদ্রাসা বোর্ডকে নোটিসও দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। কিন্তু তাতে কাজের কাজ হয়নি।

বিতর্কের সূত্রপাত গত বুধবার। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে রাজ্যের সব বিভাগের সচিবদের চিঠি দেওয়া হয়। দাবি করা হয়, সেরাজ্যের মাদ্রাসগুলিতে হিন্দু তথা অন্যান্য অমুসলিম পড়ুয়ারাও পড়ছে। শিশু সুরক্ষা কমিশন এই বিষয়টিকে ভাল চোখে দেখছে না। কমিশনের বক্তব্য, মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূলত ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। সুতরাং অমুসলিমদের সেই শিক্ষা পাওয়া উচিত নয়। কমিশন উত্তরপ্রদেশের সচিবদের নির্দেশ দেয়, মাদ্রাসায় পাঠরত সব অমুসলিম পড়ুয়াকে শনাক্ত করা হোক। এবং তাঁদের সাধারণ স্কুলে ভরতি করে দেওয়া হোক।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

কিন্তু শিশু সুরক্ষা কমিশনের সেই চিঠির প্রবল বিরোধিতা করেছে উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডও। মাদ্রাসা বোর্ডের প্রধান ইফতিকার আহমেদ বলছেন, মাদ্রাসায় অমুসলিমদের পড়াশোনা করাটা নতুন কিছু নয়। অনেক অহিন্দুও সংস্কৃত টোলে পড়াশোনা করে। সব ধর্মের মানুষ মিশনারি স্কুলগুলিতে পড়াশোনা করে। সুতরাং কোনও অমুসলিম পড়ুয়া মাদ্রাসায় পড়তেই পারে। এতে আপত্তির কোনও কারণ নেই। উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড সাফ বলে দিচ্ছে, তারা আগামী দিনেও অমুসলিম ছাত্রদের ভরতি করবে।

মাদ্রাসা বোর্ডের এই অবস্থানে ক্ষোভ আরও বেড়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের। কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো বলছেন, এভাবে মাদ্রাসায় অহিন্দুদের ভরতি করাটা সংবিধানের ২৮(৩) নং অনুচ্ছেদের পরিপন্থী। এ বিষয়ে মাদ্রাসা বোর্ডকে ৩ দিনের মধ্যে জবাবদিহি করতে নলা হয়েছে।

Tags: Assam Child Protection CommissionBJPmadrasaNational NewsUttarpradesh
Previous Post

সংবাদমাধ্যমকে প্রাপ্য দিক প্রযুক্তি সংস্থা: কেন্দ্র

Next Post

প্রতিবাদীরা বন্দি কেন, প্রশ্ন তিস্তার

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
প্রতিবাদীরা বন্দি কেন, প্রশ্ন তিস্তার

প্রতিবাদীরা বন্দি কেন, প্রশ্ন তিস্তার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?