Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

অমিজো ব্যবসায়ীদের হয়রানি, শিলচরে ধর্না

samayikprasanga by samayikprasanga
June 1, 2023
in অসম, বরাক উপত্যকা
0
অমিজো ব্যবসায়ীদের হয়রানি, শিলচরে ধর্না

অনলাইন ডেস্ক : মিজোরামে অমিজো ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সরব হল বরাক উপত্যকা সংগ্রামী ঐক্য মঞ্চ। বৃহস্পতিবার ঐক্যমঞ্চের পক্ষ থেকে শিলচর সোনাই রোডে মিজোরাম সার্কিট হাউসের সামনে হয়রানি বন্ধের দাবিতে ধর্না দেওয়া হয়। ধর্না কার্যসূচির পর সার্কিট হাউসে নিযুক্ত মিজোরামের লিয়াসন অফিসারের মাধ্যমে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয় স্মারকপত্র।

এ দিনের প্রতিকী ধর্ণা চলে ১ ঘন্টা। ধর্না চলাকালীন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূঁইয়া বলেন, এই যে বছর বছর মিজোরামে অমিজো ব্যবসায়ীদের হয়রানি করা হয়ে থাকে এর স্থায়ী সমাধান  জরুরী। এর জন্য মিজোরামের ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ) বা এ ধরনের অন্যান্য সংগঠনের সঙ্গে তারা আলোচনায় আগ্রহী বলে জানান তিনি। আতাউর অবশ্য সঙ্গে একথাও বলেন, আলোচনার প্রস্তাব দেওয়া মানে এই নয় যে ঐক্য মঞ্চ ভয় পেয়েছে। মঞ্চের সদস্যরা কেউ কাপুরুষ নন। প্রয়োজন হলে আন্দোলন কাকে বলে তা দেখিয়ে দেওয়া হবে।
মঞ্চের অন্য কর্মকর্তা সঞ্জীব রায় বলেন, প্রতিবছর ওয়াই এম এ বা  এম জেড পির মতো কিছু সংগঠন মিজোরামে ভাই  কার্ফু  জারী করে অমিজোদের হয়রানি করে থাকে। এটা যেন ওদের কাছে বাৎসরিক বসন্ত উৎসবে পরিণত হয়েছে। এসব বন্ধ হওয়া জরুরি।  তিনি ওয়াইএমএ ও এমজেডপির মতো সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানান।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

একই সুরে বক্তব্য রাখেন সাধন পুরকায়স্থও। তিনি বলেন, দীর্ঘ বছর ধরে মিজোরামে যেভাবে অমিজোদের হয়রানি করে আসা হচ্ছে এর একটা হেস্তনেস্ত জরুরী। এসব আর চলতে দেওয়া যায় না। এদিনের ধর্নায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরঞ্জন দত্ত, অতনূ ভট্টাচার্য, কল্পার্নব গুপ্ত, ও লক্ষীকান্ত সিংহ, স্বর্ণালী চৌধুরী, হিল্লোল ভট্টাচার্য, মিলন উদ্দিন লস্কর, আব্দুল হাই লস্কর ও দিলীপ কুমার সিং প্রমুখ।

Tags: AgitationAssam-Mizoram ClashNonMizo problemSilchar News
Previous Post

শিলচর – গুয়াহাটি রুটে চালু হল ফ্লাইবিগের বিমান পরিষেবা

Next Post

বাঙালিই হোক অসমের বাঙালিদের পরিচিতি : বিডিএফ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
মিজোরামে রাষ্ট্রপতি শাসনের দাবি বিডিএফ-এর

বাঙালিই হোক অসমের বাঙালিদের পরিচিতি : বিডিএফ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?