Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অমর একুশে

রবিবারের বিশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

samayikprasanga by samayikprasanga
February 19, 2023
in slider, অন্যান্য, সাহিত্য
0
অমর একুশে

অজানা এক শহিদের উদ্দেশ্যে
লিয়াকত হোসেন মানিক
ঢাকা, বাংলাদেশ

তোমার জন্যে রইলো প্রস্ফুটিত এক রক্ত  গোলাপ–
যার সৃষ্টি পৃথিবীর চোখ থেকে ঝরা রক্ত দিয়ে।
জল শুকিয়ে গেছে,
তাই শুধু রক্ত ঝরে পৃথিবীর চোখ থেকে–
তাজা লাল টকটকে রক্ত,
জমাট বাঁধা কালো রক্ত,
উষ্ণ নীল রক্ত!
বিষাক্ত নিঃশ্বাসের হাওয়া তোমার গায়ে আঁচড় কাটতে পারে না।
বায়ুমণ্ডলে বোধহয় এক কণাও নির্মল বায়ু নেই,
আচ্ছা, কোনও রিফাইনারিতে কি হাওয়া পরিশোধিত হয়?
মাঝে মাঝে তোমার দীর্ঘশ্বাসের ছোঁয়া
শান্তির পরশ বুলিয়ে দিয়ে যায়।
জানিনা তোমার অতৃপ্ত আত্মা হাহাকার করে কিনা
আমাদের শব মিছিল দেখে?
এক একটি যন্ত্রণা হয়ে, হাহাকার হয়ে, আর্তনাদ হয়ে
লক্ষ কোটি আমরা পলে পলে
ধেয়ে আসছি তোমার পানে;
বরণডালা সাজিয়ে রেখো আমাদের তরে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

((((

একুশ আমার
হাসনা আরা শেলি

একুশ আমার বুকের রক্ত একুশ আমার প্রাণ,
একুশ আমার বর্ণমালা একুশ আমার মান।
একুশ আমার সকাল দুপুর একুশ উজল নাম,
একুশ আমার পরিশ্রমের শরীর-ভেজা ঘাম।
একুশ আমার মায়ের ভাষা একুশ আমার পথ,
একুশ আমার স্বাধীনতা একুশ আলোর রথ।
একুশ আমার জীবনমন্ত্র একুশ মাতৃঋণ,
একুশ আমার শিরায় শিরায় প্রতিবাদের বীণ।
একুশ আমার নিরাপত্তা একুশ আমার আশা,
একুশ আমার নিত্যদিনের চলার পথের দিশা।

(((((((

Tags: BangladeshIndiainternational mother language daySunday pageuno
Previous Post

মেধাবী পড়ুয়াদের স্কুটি বিতরণ আলগাপুরে

Next Post

ভুবনে গিয়ে মৃত্যু দুজনের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ভুবনে গিয়ে মৃত্যু দুজনের

ভুবনে গিয়ে মৃত্যু দুজনের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?