Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

২০ ফেব্রুয়ারি গুয়াহাটিতে ধরনা,সংসদ ভবন ঘেরাও ২২ মার্চ

১১ দফা দাবি আদায়ে আন্দোলনে হাইলাকান্দির রেশন দোকানিরাও

samayikprasanga by samayikprasanga
February 13, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
২০ ফেব্রুয়ারি গুয়াহাটিতে ধরনা,সংসদ ভবন ঘেরাও ২২ মার্চ

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : সুলভমূল্যের দোকানির মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার টাকা নিশ্চিত করা,চাল,চিনি উত্তোলনে কুইন্টাল প্রতি এক কেজি ঘাটতি দেওয়া,পশ্চিমবঙ্গের রেশন মডেলে সবার জন্য খাদ্য কর্মসূচি বাস্তবায়িত করা,বকেয়া কমিশন দেওয়ার সঙ্গে কমিশন বৃদ্ধি করা সহ ১১ দফা দাবিতে ২০ ফেব্রুয়ারি গুয়াহাটিতে ধরনা দিয়ে অসমের রাজ্যপালের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হবে।দাবি পূরণ না হলে  ২২ মার্চ দিল্লিতে সংসদ ভবন ঘেরাও করা হবে। সোমবার হাইলাকান্দি শহরে হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে এই ঘোষণা করেন সারা ভারত সুলভমূল্যের ব্যবসায়ী সংস্থার হাইলাকান্দি জেলা সভাপতি মেঘনাথ পানিকা। ১১ দফা দাবিতে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি রেশন দোকানিরা দোকান বন্ধ করে রাখেন।দাবি আদায়ের এই আন্দোলনকে সফল করে তুলেন রেশন দোকানিরা।এতে সহযোগিতা করেন সুলভ মূল্যের দোকানের গ্রাহকরা। এজন্য সবাইকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধন্যবাদ জানান হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ফেয়ারপ্রাইস সোপ ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মেঘনাথ পানিকা। বৈঠকে অ্যাসোসিয়েশনের জেলা উপসভাপতি সুদীপ পাল বলেন,করোনা সঙ্কটে কঠিন পরিস্থিতিতে রেশন দোকানিরা জীবনের ঝুঁকি নিয়ে গ্রাহকসেবা চালিয়েছেন।কিন্তু সরকার একবারও রেশন দোকানিদের দিকে চোখ তুলে তাকায়নি। করোনা সঙ্কটে সরকারি কর্মচারীদের যেসব সুবিধা দিয়েছে সরকার রেশন দোকানিদেরও সেসব সুবিধা দেওয়ার দাবি জানান তিনি।এনএফএসএ-র ৮৪ মাসের বকেয়া কমিশন দেওয়ার দাবিও জানান তিনি। রেশন দোকান থেকে গ্রাহকদের অতিরিক্ত চাল দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।ডিলার অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে অতিরিক্ত চাল দেওয়া বন্ধ না করার দাবি জানিয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ফেয়ারপ্রাইস সোপ ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক বিশ্বজিৎ পাল,উপ সভাপতি সোনাহর আলি লস্কর,তমেন্দ্র পাল,আবু তাহের লস্কর,মিনাজুর রহমান বড়ভূইয়া,মাসুক আহমদ লস্কর,জহিরুল ইসলাম চৌধুরী,শাহা আলম লস্কর,মঞ্জেশকুমার বাউরি,রাজেন লোহার,অভিজিৎ রায়,দিলোয়ার হোসেন বড়ভূইয়া প্রমুখ।

Tags: CM Himanta Bishwa Sharmapm narendra modiration dealar protest
Previous Post

ডিলিমিটেশন নিয়ে সরকারের কড়া সমালোচনা কমলাক্ষের

Next Post

এখনও জীবিত প্রভাকরণ !

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
এখনও জীবিত প্রভাকরণ !

এখনও জীবিত প্রভাকরণ !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?