Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

হিমাচলে মুখ্যমন্ত্রী পদে শপথ সুখুর, বিভেদ ভুলে হাজির নেতারা

samayikprasanga by samayikprasanga
December 23, 2022
in slider, জাতীয়
0
হিমাচলে মুখ্যমন্ত্রী পদে শপথ সুখুর, বিভেদ ভুলে হাজির নেতারা

সিমলা, ১১ ডিসেম্বর : দফায় দফায় বৈঠক, টানটান স্নায়ুযুদ্ধের পর হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সিং সুখুকে বেছে নিয়েছিল কংগ্রেস। রবিবার সেই সুখুর শপথ অনুষ্ঠানেই কংগ্রেস শিবিরের ঐক্যের ছবি ধরা পড়ল। মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। তেমনই ছিলেন কংগ্রেসের বিভিন্ন শিবিরের নেতারা। একই অনুষ্ঠানে হাজির  রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং দলের অন্দরে তাঁর বিরোধী হিসেবে পরিচিত সচিন পাইলটও। বিভেদ দূরে রেখে দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে দেখা গিয়েছে মান্ডির কংগ্রেস সাংসদ প্রতিভা সিংকে।

হিমাচলের রাজ্য রাজনীতিতে প্রয়াত নেতা বীরভদ্র সিংয়ের সমালোচক হিসেবে পরিচিত সুখবিন্দর সিং সুখু। মুখ্যমন্ত্রী পদে বীরভদ্রের পরিবারকে গুরুত্ব দেওয়া উচিত, প্রকাশ্যেই এমন কথা বলেছিলেন প্রয়াত নেতার স্ত্রী প্রতিভা। সেই আশা পূর্ণ হয়নি। তবে রবিবার সকালে শপথের আগে সিমলায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের বাড়িতে গিয়ে দেখা করেন সুখবিন্দর সিং সুখু। সাক্ষাতের পর হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু বলেন, ‘উনি (প্রতিভা সিং) প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের ওনার নেতৃত্বেই কাজ করতে হবে।’ এদিন সকাল সকাল সিমলা পৌঁছন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ভারত জোড়ো যাত্রা ছেড়ে সিমলায় হাজির হন রাহুল গান্ধী। শপথ অনুষ্ঠানে ছিলেন হিমাচলে কংগ্রেসের প্রচারের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধীও। ভোটের ফলে তিনি খুব খুশি, সিমলা পৌঁছে জানান কংগ্রেস সাধারণ সম্পাদক।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

Tags: Himachal PradeshSukhbindar Singh Sukhu
Previous Post

নথি না থাকলেও কোনও হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে নয় : তোগাড়িয়া

Next Post

প্রধানমন্ত্রীর হাত ধরে চালু ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
প্রধানমন্ত্রীর হাত ধরে চালু ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস

প্রধানমন্ত্রীর হাত ধরে চালু ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?