Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অন্যান্য

স্বাধীনতার পর প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

samayikprasanga by samayikprasanga
March 3, 2023
in অন্যান্য, জাতীয়
0
স্বাধীনতার পর প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

অনলাইন ডেস্ক : নাগাল্যান্ডে যে বিজেপি–এনডিপিপি জোটই ক্ষমতায় প্রত্যাবর্তন করছে তা ইতিমধ্যেই ছবির মতো পরিষ্কার। আফস্পা–বিক্ষোভ নির্বাচনে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু বেলা গড়াতেই পরিষ্কার, মানুষ রয়েছে পদ্ম শিবিরের পাশে। আর এসবের মধ্যেই আলাদা করে নজর কাড়লেন হেকানি জাকালু। তিনিই হতে চলেছেন নাগাল্যান্ডের প্রথম মহিলা বিধায়ক। ১৪তম বিধানসভা নির্বাচনে এসে তবে নাগাল্যান্ড মহিলা বিধায়ক পাচ্ছে।

পেশায় আইনজীবী–সমাজকর্মী এনডিপিপি প্রার্থী ৪৮ বছরের জাকালু ডিমাপুর–৩ কেন্দ্রে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লোক জনশক্তি পার্টির প্রার্থী আজেটো ঝিমোমিকে হারিয়ে দিয়েছেন ১ হাজার ৫৩৬ ভোটে। তিনি লেডি শ্রীরাম কলেজের প্রাক্তন ছাত্রী। সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনে স্নাতকোত্তর হন। ২০১৮ সালে নারীশক্তি পুরস্কার পেয়েছেন জাকালু। এদিকে তিনি ছাড়াও আরেক মহিলা প্রার্থী সালহৌতুয়োনুয়ো ক্রুসে এগিয়ে রয়েছেন পশ্চিম আঙ্গামি আসনে। এবারের নির্বাচনে নাগাল্যান্ডে ভোটে লড়েছেন মোট চারজন মহিলা।

You might also like

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

Tags: BJPCM Himanta Bishwa Sharmahekani jakalunagaland election
Previous Post

কেমব্রিজে মোদি সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর

Next Post

প্রধানমন্ত্রী আবাস যোজনা: তোপখানা জিপিতে দুর্নীতি

Related Posts

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়
slider

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

by samayikprasanga
August 22, 2025
ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী
অন্যান্য

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

by samayikprasanga
July 3, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
জাতীয়

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

by samayikprasanga
January 2, 2025
বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১
slider

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

by samayikprasanga
November 20, 2024
জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার
slider

জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার

by samayikprasanga
November 17, 2024
Next Post
প্রধানমন্ত্রী আবাস যোজনা: তোপখানা জিপিতে দুর্নীতি

প্রধানমন্ত্রী আবাস যোজনা: তোপখানা জিপিতে দুর্নীতি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?