Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সাংবাদিক’ পরিচয়ে কাঠের গাড়ি পাচার, বাধা দিতে মারধর

samayikprasanga by samayikprasanga
June 22, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
গুয়াহাটিতে ৭৫ বছরের বৃদ্ধা খুন, বাড়ির পেছনে পাথরের নিচে মিলল দেহ

অনলাইন ডেস্ক : ‘সাংবাদিক’ পরিচয়ে রমরমা দাপট। আর সেই পরিচয়েই নাকি চলছে কাঠ পাচারের কারবার। বড়খলার বালাছড়ায় শুক্রবার রাতের ঘটনায় ফের উঠে এল এমনই অভিযোগ। এদিন (শুক্রবার) গভীর রাতে দামছড়া পাথর খাদান থেকে ফেরার সময় পথ আটকে মারধরের শিকার হলেন স্থানীয় যুবক মুমিন হাসান বড়ভুঁইয়া। অভিযোগ, একটি কাঠ বোঝাই বলেরো পিকআপ দ্রুতগতিতে তাঁকে ধাক্কা মারার চেষ্টা করে। কোনওক্রমে রাস্তায় সরে প্রাণ বাঁচান মুমিন। পরে সাহস করে সেই গাড়ির গতিরোধ করতে গিয়ে উলটে নিগৃহীত হতে হয় তাকে। অভিযোগ, পিকআপ থামতেই পেছনের আরেকটি গাড়ি থেকে নেমে আসে তিন-চারজন। তাদের মধ্যেই ছিলেন রামনগরের বাসিন্দা সন্দেহভাজন ‘সাংবাদিক’ দিলোয়ার হোসেন বড়ভুঁইয়া ! যিনি নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে মুমিনকে বলেন, ‘আমাকে চিনতে পারছিস না? আমার কাঠের গাড়ি কেন থামালি?’ এর পরেই শুরু হয় মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুমিনের বাবা নাজিম উদ্দিন বড়ভুঁইয়া। পরে বড়খলা থানার পুলিশ এসে মুমিন এবং কাঠ বোঝাই পিকআপটিকে থানায় নিয়ে যায়।শনিবার সংবাদমাধ্যমে নাজিম উদ্দিন বড়ভুঁইয়া জানান, তাঁর ছেলেকে বিনা কারণে মারধর করা হয়েছে এবং অভিযুক্ত দিলোয়ার ও তাঁর স্ত্রী বহুদিন ধরেই রিপোর্টার পরিচয় দিয়ে কাঠ পাচার করছেন। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ তাঁর ছেলেকে আটক করলেও দিলোয়ার ও তার স্ত্রীকে ছেড়ে দেয়। ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে বড়খলা থানার ওসি নীলকমল বরুয়া জানান, উভয় পক্ষের অভিযোগ তদন্তসাপেক্ষ। মুমিন হাসানের পাশাপাশি দিলোয়ার হোসেন বড়ভুঁইয়াও থানায় পাল্টা অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং কাঠ বোঝাই গাড়িটি বন বিভাগের হেফাজতে দেওয়া হবে বলেও জানান তিনি। সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সত্যিই যদি সংবাদমাধ্যমের আড়ালে কাঠ পাচার চলে থাকে, তবে তা বন্ধ হওয়া জরুরি—মন্তব্য স্থানীয় সচেতন মহলের।

 

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

Tags: arrestAssam PoliceborkholaFake journalist
Previous Post

ভর্তি প্রক্রিয়ায় ‘টোকেন’ নিয়ে বিতর্ক, তালা ঝুলল জিসি কলেজের গেটে

Next Post

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক যুবকের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক  যুবকের

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক যুবকের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?