Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সরকারি কড়াকড়ি সত্বেও গোপনে চলছে বাল্যবিবাহ,উদ্বেগ এডিসি-র

samayikprasanga by samayikprasanga
February 3, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
সরকারি কড়াকড়ি সত্বেও গোপনে চলছে বাল্যবিবাহ,উদ্বেগ এডিসি-র

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : করিমগঞ্জ জেলার উত্তর ঘোলছড়া এলপি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন হল বুধবার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা বিভাগ) বিপুল দাস। তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন,করিমগঞ্জ জেলায় বাল্যবিবাহ খুব বেশি। এর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের পরও দেখা যায় গোপনে চলছে বাল্যবিবাহ। জেলার বিভিন্ন স্থানে বাল্যবিবাহ প্রতিরোধে জনগণকে আরও সচেতন করতে হবে। তিনি বলেন,সমাজ থেকে বাল্যবিবাহ প্রথা বন্ধ করতে হলে নারীশিক্ষায় গুরুত্ব দিতে হবে। নারী পরিবারের বোঝা নয়। নারীকে সুশিক্ষিত করে গড়ে তুললে সমাজের এই কুপ্রথা রোধ করা সম্ভব হবে। এডিসি বিপুল দাস আরও বলেন,বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও এগিয়ে আসা উচিত। বাল্যবিবাহের জন্য আজ অনেক প্রতিভা ধ্বংস হচ্ছে।আর এসব প্রতিভা ধ্বংসের মূলে অভিভাবকরাই।তিনি বলেন,অভিভাবকরা সচেতন হলে বাল্যবিবাহের সংখ্যা শূন্যতে চলে আসবে। সুতরাং প্রত্যেক অভিভাবকের মধ্যে সচেতনতা গড়ে তুলে বাল্যবিবাহ প্রতিরোধ করা খুবই জরুরি। এডিসি দাস বলেন,জেলায় আত্মঘাতী হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। বেশিরভাগ আত্মঘাতী হচ্ছে অল্পবয়েসিরা।তিনি বলেন, করিমগঞ্জ জেলায় চিকিৎসকেরও অভাব রয়েছে। অনেক সময় দেখা যায় অন্য জেলা থেকে করিমগঞ্জে চাকরিতে যোগ দিয়ে কিছুদিন থাকার পর নিজ গৃহজেলায় যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দেন ডাক্তাররা। আর বদলি হয়ে চলে গেলে সেই খালি পদে ফের নিযুক্তি দিতে কিছুটা সময় লেগে যায়। তিনি উল্লেখ করেন,যদি গৃহজেলার ছেলে বা মেয়ে ডাক্তার হিসেবে চাকরিতে যোগদান করে তাহলে অন্তত বদলি হয়ে অন্য জেলায় যাওয়ার চেষ্টা করবে না। তাই ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিয়ে একজন ভাল মানুষ হওয়ার পাশাপাশি সুচিকিৎসক,ইঞ্জিনিয়া, প্রশাসক হওয়ার পরামর্শ দেন তিনি। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিনোদিনী ক্লাস্টার সেন্টারের সম্পাদক সিরাজ উদ্দিন,বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যাপক ফজলুর রহমান লস্কর,খাগাইল হাইস্কুলের শিক্ষক হোসাম উদ্দিন,বদরপুর আল-আমিনের আহমদ আলি প্রমুখ।

Tags: Assam PoliceBadarpur NewsChild MarriageCM Himanta Bishwa Sharma
Previous Post

ধলেশ্বরীতে অবৈধ মাছ শিকার

Next Post

বাংলাদেশে বাড়ছে নিপা ভাইরাস

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বাংলাদেশে বাড়ছে নিপা ভাইরাস

বাংলাদেশে বাড়ছে নিপা ভাইরাস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?