Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শ্রীভূমি থেকে শিলচর জেলে আনার পথে পালালো বন্দি,সাসপেন্ড দুই পুলিশকর্মী

samayikprasanga by samayikprasanga
November 22, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

অনলাইন ডেস্ক : শ্রীভূমি থেকে শিলচরে নিয়ে আসার পথে কাটাখাল এলাকায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালালো এক বন্দি। শ্রীভূমি জেলার পাথারকান্দি থানা এলাকার টুকর গ্রামের বাসিন্দা হোসেন আহমদ নামে এই বন্দির পলায়নকে ঘিরে সাসপেন্ড করা হয়েছে দুই পুলিশ কর্মী কামাল হোসেন চৌধুরী ও অনন্ত পুরকায়স্থকে।

জানা গেছে নেশা বিক্রির অভিযোগে ধৃত হোসেন আহমদ ছিল শিলচর সেন্ট্রাল জেলে। করিমগঞ্জ (শ্রীভূমি) আদালতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলার সূত্রে তাকে আদালতে পেশ করার জন্য বৃহস্পতিবার শিলচর সেন্ট্রাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল শ্রীভূমিতে। শ্রীভূমি জেলা পুলিশ নিয়ে গিয়েছিল তাকে। আদালতে পেশ করার পর বৃহস্পতিবারই শিলচর সেন্ট্রাল জেলে ফিরিয়ে আনার পথে কাটাখাল এলাকায় সে পালিয়ে যায়। ফিরিয়ে আনার সময় তার প্রহরায় ছিলেন দুই পুলিশ কর্মী হেড কনস্টেবল কামাল হোসেন চৌধুরী ও নায়েক অনন্ত পুরকায়স্থ । কর্তব্য গাফিলতির অভিযোগে এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

জানা গেছে দুই পুলিশ কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বয়ান দিয়েছেন, প্রাকৃতিক কর্ম সারার কথা বলায় হোসেনকে গাড়ি থেকে নামানো হয়েছিল। এই সুযোগে সে ফাঁকি দিয়ে চলে যায়। পুলিশ কর্মীরা এভাবে বয়ান দিলেও ঘটনার পেছনে কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত এর আগে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ নভেম্বর রাতে পালিয়ে যায় এক বাংলাদেশী বন্দি সিহাব উদ্দিন। মাস দুয়েক আগে সিহাব উদ্দিনকে হাইলাকান্দি জেলার লালা থানা এলাকার ধনীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় সেজে সে বসবাস করছিল ধনীপুরে। গ্রেফতারের পর তার ঠাই হয় হাইলাকান্দি জেলা কারাগারে। সেখান থেকে চিকিৎসার জন্য গত ১০ নভেম্বর শিলচরে নিয়ে এসে তাকে ভর্তি করানো হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে। আর ১৯ নভেম্বর রাতে মেডিক্যালে প্রহরারত পুলিশ কর্মীদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে।

Tags: Assam PoliceSilchar central jail
Previous Post

পূর্ব শিলচর হাইস্কুলে দুর্নীতির থাবা !

Next Post

কড়া নিরাপত্তায় শিলচর থেকে জিরিবাম গেল ৯ মৈতৈর মৃতদেহ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
কড়া নিরাপত্তায় শিলচর থেকে জিরিবাম গেল ৯ মৈতৈর মৃতদেহ

কড়া নিরাপত্তায় শিলচর থেকে জিরিবাম গেল ৯ মৈতৈর মৃতদেহ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?