Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে সিঁধ কেটে চুরি,ধরিয়ে দিল ফুটবলের জার্সি

samayikprasanga by samayikprasanga
October 16, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

অনলাইন ডেস্ক : বর্তমান প্রযুক্তির যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে চোরেরাও ।অনেক ক্ষেত্রেই দেখা যায়, চোরেরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে চুরি করছে যে তাদের ধরতে হিমশিম খেয়ে যাচ্ছে পুলিশ। তবে প্রযুক্তির এই যুগেও সেই মান্ধাতার আমলের

সিঁধ কেটে চুরির ঘটনা ঘটলো শিলচর থানা এলাকার কাঁঠাল জায়ফরপুরের দাসপাড়ায়। বুধবার রাতের এই চুরির ঘটনার পর অবশ্য ধরা পড়ে গেছে চোর। বেশ চমকপ্রদভাবে একটি ফুটবলের জার্সির সূত্র ধরে ধরা পড়ে যায় সে।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

চুরি হয়েছে জায়ফরপুর দাস পাড়ার সজল দাস নামে এক ব্যক্তির বাড়িতে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সজল দাসের বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে দেখেন রান্নাঘরের বাশের বেড়ার পাশে সিঁধ কাটা হয়েছে। ঘরের ভেতর থেকে সজল দাসের একটি প্যান্ট ও তার ফুটবল খেলোয়াড় ছেলের জার্সি সহ অন্যান্য কিছু সামগ্রী গায়েব। প্যান্টের পকেটে ছিল ৩০০ টাকা।ব্যাপারটা নজরে পড়ার পর তাদের বুঝতে বাকি থাকেনি যে সিঁধ কেটে চোর ভেতরে ঢুকে হাতিয়ে নিয়ে গেছে এসব।

এসবের কিছুক্ষণের মধ্যেই গ্রামের কয়েকজন লোক কাজের সূত্রে ন্যাশনাল হাইওয়ে এলাকায় এলে তাদের নজরে পড়ে সজল দাসের ছেলের ফুটবল জার্সি পরে দাঁড়িয়ে রয়েছে এক যুবক।দাস পদবীর ওই যুবকের বাড়ি একসময় ছিল জায়ফরপুর দাসপাড়ায়ই। বর্তমানে তার পরিবার থাকে ঘুঙ্গুর আতাল বস্তি এলাকায়।তাকে দেখে তাদের আর বুঝতে বাকি থাকে নি যে চুরি করেছে ওই যুবকই।যুবকটিকে ধরে নিয়ে যাওয়া হয় দাসপাড়ায়। এলাকাবাসী জানান, দাসপাড়ায় নিয়ে উত্তম মাধ্যম দিলে যুবকটি স্বীকার করে যে সে চুরি করেছে। তখন তাকে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে।

পুলিশ জানিয়েছে, এলাকাবাসী যুবকটিকে সমঝে দিলেও এজাহার দায়ের করেননি। এই অবস্থায় যুবকটিকে আপাতত একজনের হেফাজতে সমঝে দেওয়া হয়েছে। এজাহার দায়ের করা হলে, অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Tags: Assam Policekathal roadthief
Previous Post

মাদক পাচারের পথে মেঘালয়ে ধৃত কাবুগঞ্জের যুবক

Next Post

স্বাস্থ্য বিভাগ ক্লিনচিট দিলেও ডা: জে পি দাসের বাংলাদেশের সার্টিফিকেট নিয়ে সন্ধিহান পুলিশ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচরে জেপি দাসের প্রতিষ্ঠানে ভাঙচুর মহিলা কর্মীদের,রিসিপশনিস্টকে মারধর

স্বাস্থ্য বিভাগ ক্লিনচিট দিলেও ডা: জে পি দাসের বাংলাদেশের সার্টিফিকেট নিয়ে সন্ধিহান পুলিশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?