Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে গাড়ি চাপা দিয়ে পত্নীকে হত্যার চেষ্টা! ধৃত যুবক

samayikprasanga by samayikprasanga
May 19, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক : পত্নীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হলো যুবককে। ধৃত যুবক মান্না দাস (৩১) দুধপাতিল লার্সিংপার এলাকার বাসিন্দা।

পুলিশের এক সূত্র জানান, মান্না দাসের সঙ্গে তার পত্নীর দেড় বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। লার্সিংপার এলাকায়ই পত্নী পৃথকভাবে থাকেন। পত্নী কাজ করেন এক বেসরকারি সংস্থায়। তার অভিযোগ, শনিবার রাত সাতটা নাগাদ তিনি কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় লার্সিংপার এলাকায় পায়ে হেঁটে যাওয়ার সময় মান্না তাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি দিয়ে ধাক্কা মারেন।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

তবে কোনওক্রমে তিনি প্রাণ বাঁচাতে সক্ষম হলেও তার হাত ভেঙ্গে যায়।

মহিলা রবিবার সকালে মান্নাকে অভিযুক্ত করে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেন। এরপর পুলিশ এদিনই মান্নাকে গ্রেফতার করে। মান্না অবশ্য পুলিশের কাছে অভিযোগ অস্বীকার করেছেন। তার কথায়, অনিচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে যায় পথচারী পত্নীর‌শরীরে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের স্বপক্ষে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে মান্নাকে।

 

Tags: Assam PoliceMurder attempt
Previous Post

বহুতলে অগ্নিকাণ্ড, আতঙ্ক শিলচরে

Next Post

শিলচর বাইপাসে বাজেয়াপ্ত ১০৫ কোটির হেরোইন, ধৃত মিজো দম্পতি সহ ৩

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচর বাইপাসে বাজেয়াপ্ত ১০৫ কোটির হেরোইন, ধৃত মিজো দম্পতি সহ ৩

শিলচর বাইপাসে বাজেয়াপ্ত ১০৫ কোটির হেরোইন, ধৃত মিজো দম্পতি সহ ৩

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?