Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সিপিএম কার্যালয় সহ ২টি দোকান ও ১টি বাসগৃহ

দু'দফা কিভাবে লাগলো আগুন, চর্চা এলাকাজুড়ে

samayikprasanga by samayikprasanga
December 5, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে  অগ্নিকাণ্ড, ভস্মীভূত সিপিএম কার্যালয় সহ ২টি দোকান ও ১টি বাসগৃহ

অনলাইন ডেস্ক : শিলচর হাসপাতাল রোডে এক বিধংসী অগ্নিকাণ্ডে ভস্মিভূত হল সিপিএম-এর কার্যালয় সহ দুটি দোকান ও একটি বাস গৃহ। বুধবার দুপুরে ঘটা এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।

জানা গেছে খুশি রানী দেব নামে এক মহিলার পারিবারের বাড়ি ও সামনে থাকা ঘরে অগ্নিকাণ্ড ঘটে। সামনের দ্বিতল ঘরে নিচের তলায় ছিল নন্দিনী এন্টারপ্রাইজ নামে একটি রঙের দোকান ও অন্য একটি ফার্মেসি। দ্বিতলে ছিল সিপিএম শিলচর লোকাল কমিটির কার্যালয় সহ অন্য একটি কক্ষ। অগ্নিকাণ্ডে সামনের দ্বিতল ঘর ও পেছনের বসতবাড়ি পুরো ভষ্মীভূত হয়ে যায়।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

সিপিএম শিলচর লোকাল কমিটির সম্পাদক দেবজ্যোতি দে জানান, দুপুর ১২ টা নাগাদ তিনি হঠাৎ খবর পান তাদের দলীয় কার্যালয়ে থাকা দ্বিতল ঘরে আগুন লেগেছে। শুনে তিনি ছুটে গিয়ে দেখেন, নন্দিনী এন্টারপ্রাইজ-এর দিকে আগুন লেগেছে। এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। তবে আগুন খুব একটা ছড়াতে পারেনি, এর আগেই তা নিয়ন্ত্রণে এসে যায়। আগুন নিয়ন্ত্রণে আসায় কাজের সূত্রে তিনি অন্যত্র চলে যান। দুপুর ২টা নাগাদ খবর পান ফের আগুন লেগেছে। দ্বিতীয় দফায় ছুটে গিয়ে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখতে দেখতেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এদিন দ্বিতীয় দফায় আগুন লাগার পর দমকল বাহিনী ফের ছুটে গিয়ে প্রায় ঘন্টা দুয়েক জল ছেটানোর পর তা নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লেগেছে তার কারণ অবশ্য জানা যায়নি। তবে দু’দফা আগুন লাগাকে ঘিরে জোর চর্চা চলছে এলাকা জুড়ে।

 

 

Tags: Assam PoliceFirefire brigade
Previous Post

শ্রীগৌরী মাধবধামে সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেলো ই- রিকশা, আহত চালক

Next Post

বর্ধিত “ফি” আদায়ে বিদ্যুৎ ও জল সংযোগ কাটার হুমকি পুরসভার!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
পুরনিগম, সর্বদলীয় বৈঠক ডেকেও হলো না আসন সংরক্ষণের লটারি

বর্ধিত "ফি" আদায়ে বিদ্যুৎ ও জল সংযোগ কাটার হুমকি পুরসভার!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?