Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরেই লুকিয়ে সুজিত ! এসপির কাছে গ্রেফতারের দাবী জানিয়ে সরব সমিতি

samayikprasanga by samayikprasanga
July 5, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
সুজিতকে গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসে  ধর্না, শিলচর বনধের হুমকি

অনলাইন ডেস্ক : তপবননগর সংলগ্ন রামগড়ে ব্যবসায়ী সুকান্ত করের উপর হামলার ঘটনায় অভিযুক্ত সুরঞ্জিত দাস চৌধুরী ওরফে সুজিতকে শীঘ্র গ্রেফতারের জন্য পুলিশ সুপারের কাছে দাবি জানালো শিলচর শহর শান্তি-শৃঙ্খলা সুরক্ষা সমিতি। সঙ্গে সুজিত এবং তার সঙ্গী অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্র চার্জশিট পেশ করারও দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সমিতির এক প্রতিনিধি দল পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এসব দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে সুজিত এবং তার সঙ্গীদের স্বভাবসিদ্ধ অপরাধী বলে উল্লেখ করে বলা হয়েছে এরা বিভিন্ন সময়ে হাঙ্গামা পাকানো সহ জমি জবরদখল, তোলা আদায় ইত্যাদি অপরাধের সঙ্গে জড়িত। সুকান্ত করের উপর হামলার ঘটনায় আদালত সঙ্গীদের জামিন মঞ্জুর করলেও সুজিতের আবেদন খারিজ করেছে। উদ্বেগের ব্যাপার, ঘটনার পর প্রায় ৪০ দিন অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ আজ পর্যন্ত সুজিতকে গ্রেফতার করতে পারেনি।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

স্মারকপত্র পেশ করার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমিতির কর্মকর্তা সীমান্ত ভট্টাচার্য বলেন, সুজিতের মতো একজন লোককে ধরার জন্য বারবার পুলিশের কাছে আবেদন জানাতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। শোনা যাচ্ছে সুজিত নাকি শিলচরের আশপাশ এলাকায়ই রয়েছেন। তিনি বলেন এরপর আর তারা আবেদন-নিবেদনের রাস্তায় যাবেন না। গোটা শহর জুড়ে গড়ে তোলা হবে তীব্র আন্দোলন।

সমিতির অন্য কর্মকর্তা সংগীতশিল্পী সুজিত কুমার দাস (ফুলু)ও বলেন, শোনা যাচ্ছে সুরঞ্জিত তরফে সুজিত নাকি শিলচর শহরের আশপাশ এলাকায়ই রয়েছেন। অথচ পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। কোন অদৃশ্য প্রভাবশালী হাতের ইশারায় এমনটা হচ্ছে এই প্রশ্ন তুলে তিনি বলেন, এসব কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সুজিতকে গ্রেফতারের দাবীতে সরব হন অরিন্দম হোড়ও।

Tags: Assam Policesujit das choudhary
Previous Post

রংপুর,মালুগ্রাম,জানিগঞ্জের সমস্যা নিয়ে সরব বিধায়ক মিহিরকান্তি,পুরকর্তাদের সঙ্গে সাক্ষাৎ

Next Post

দুধ পাতিলে বন্যার জলে ডুবে যুবকের মৃত্যু

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
জল দেখতে গিয়ে মধুরায় তলিয়ে গেলেন প্রবীণ ব্যক্তি

দুধ পাতিলে বন্যার জলে ডুবে যুবকের মৃত্যু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?