Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শহিদ কমলা-সুদেষ্ণা স্মৃতি সাহিত্য সম্মাননা পেলেন শিখা ভট্টাচার্য

samayikprasanga by samayikprasanga
December 19, 2022
in অসম
0
শহিদ কমলা-সুদেষ্ণা স্মৃতি সাহিত্য সম্মাননা পেলেন শিখা ভট্টাচার্য

সাময়িক প্রসঙ্গ, শিলচর, ১৯ ডিসেম্বর : বরাক ফোরামের উদ্যোগে শহিদ কমলা সুদেষ্ণা স্মৃতি সাহিত্য সম্মাননা-২০২২ প্রদান করা হল হাইলাকান্দি থেকে প্রকাশিত ‘সাহিত্য’ লিটল ম্যাগাজিনের সম্পাদক শিখা ভট্টাচার্যকে। এ উপলক্ষে শিলচর বিবেকানন্দ রোডে সৌরমিতা আর্ট গ্যালারিতে সম্মাননা প্রদান অনুষ্ঠান ও আনন্দ আসরের আয়োজন করা হয় রবিবার।

অনুষ্ঠান শুরু হয় ঋষভ রায়ের গানের মাধ্যমে। সংস্থার আহ্বায়ক দেবরাজ দাশগুপ্ত শহীদ কমলা সুদেষ্ণা স্মৃতির সাহিত্য সম্মাননা প্রবর্তনের পেছনে সংস্থার ভাবনাসমূহ নিয়ে বক্তব্য রাখেন। সম্মাননা প্রাপক শিখা ভট্টাচার্য-র জীবনী নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত। শিক্ষাবিদ গৌরী দত্ত বিশ্বাসও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সম্মাননা প্রদান উপলক্ষে গঠিত উপদেষ্টা কমিটির প্রধান শিক্ষাবিদ সৌরিন্দ্র কুমার ভট্টাচার্যর লিখিত শুভেচ্ছাবার্তা পাঠ করা হয়। উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। পারিবারিক অসুবিধার কারণে শিখা ভট্টাচার্য নিজে এসে সম্মাননা গ্রহণ করতে অপারগ থাকার কারণে তার প্রতিনিধি হিসাবে তমোজিৎ সাহা সম্মাননা স্মারক গ্রহণ করেন এবং শিখা ভট্টাচার্য লিখিত শুভেচ্ছাবার্তা পাঠ করে শোনান। বরাক ফোরামের অন্যতম আহ্বায়ক দীপায়ন পাল সম্মাননা স্মারক পাঠ করে শোনান।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সঞ্জিতা দাস লস্কর ও পাপিয়া শিকদার। আমন্ত্রিত শিল্পী নীলাঞ্জন পাল ও সুদীপ্তা ভট্টাচার্য সংগীত পরিবেশন করেন। স্বরচিত কবিতা পাঠ করেন তমোজিৎ সাহা, শৈলেন দাস, রাজীব ভট্টাচার্য, সৌরভ দে, দেবযানী ভট্টাচার্য, জাহানারা মজুমদার, শর্মী দে, বিদ্যুৎ চক্রবর্তী, স্মৃতি দাস, শুক্লা ভট্টাচার্য, স্নিগ্ধা নাথ প্রমুখ। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী কমল চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দীপেন্দু দাস, সোনাই মাধব চন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সীমা ঘোষ, সোনাই মাধব চন্দ্র দাস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল মতিন লস্কর, ঈশান সাহিত্য পত্রিকার সম্পাদক অমিতাভ সেনগুপ্ত, লেখক দীপংকর ঘোষ, সৌরমিতা আর্ট গ্যালারির পরিচালক শিবানী নাথ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমরবিজয় চক্রবর্তী, হামিদা খাতুন, শিপ্রা দাস, মৃন্ময় নাথ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরাক ফোরামের অন্যতম আহ্বায়ক দোলনচাঁপা দাস পাল।

Tags: Barak ForumLiterary Award
Previous Post

ক্লাসিক দাবায় চ্যাম্পিয়ন অনির্বাণ, দ্বিতীয় মৃন্ময়ী

Next Post

শিলচরে বিশ্বকাপ ফাইনালের রাতে রাস্তা থেকে উদ্ধার ফুটবলারের মৃতদেহ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচরে বিশ্বকাপ ফাইনালের রাতে রাস্তা থেকে উদ্ধার ফুটবলারের মৃতদেহ

শিলচরে বিশ্বকাপ ফাইনালের রাতে রাস্তা থেকে উদ্ধার ফুটবলারের মৃতদেহ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?