Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাইজর দলকে ১১ আসন দিয়ে জোট চুড়ান্ত কংগ্রেসের

samayikprasanga by samayikprasanga
March 19, 2026
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

অনলাইন ডেস্ক : দফায় দফায় বৈঠক, দীর্ঘ টানাপোড়েন এবং অনিশ্চয়তার পর অবশেষে কংগ্রেস ও রাইজর দলের মধ্যে জোট চূড়ান্ত হল। প্রাক-নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এনে কংগ্রেস ১১টি আসন ছেড়ে দিল আখিল গগৈর দলকে। মার্ঘেরিটা আসন থেকেও সরে দাঁড়িয়ে সেখানে রাইজর দলের প্রার্থী হিসেবে রাহুল চেত্রীকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার জোট ঘোষণার আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ অনিশ্চিত। ডিব্রুগড়ের একটি হোটেলে প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকেও কোনও ঐকমত্যে পৌঁছতে পারেননি কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং রাইজর দলের নেতা অখিল গগৈ। বৈঠক শেষে অখিল গগৈ হতাশা প্রকাশ করে বলেছিলেন, “আজকের বৈঠক ফলপ্রসূ হয়নি। কংগ্রেস ১৩টি আসন দেওয়ার কথা বলেছিল, কিন্তু পরে জানা গেল সেই তালিকাও দিল্লির অনুমোদন পায়নি।” আসন বণ্টন নিয়ে মতপার্থক্য, বিশেষ করে গৌরীপুরের মতো আসন নিয়ে টানাপোড়েন, জোট প্রক্রিয়াকে জটিল করে তুলেছিল।তবে সেই অচলাবস্থা কাটিয়ে অবশেষে সমঝোতার পথ খুঁজে নিল দুই পক্ষ। চূড়ান্ত সমঝোতা অনুযায়ী, কংগ্রেস ১১টি আসন ছেড়ে দিচ্ছে রাইজর দলকে। মার্ঘেরিটা আসনে রাইজর দলের প্রার্থী রাহুল চেত্রীকে যৌথ প্রার্থী হিসেবে সমর্থন করবে কংগ্রেস। পাশাপাশি দু’টি আসনে ‘বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা’ হবে বলেও জানানো হয়েছে।জোট ঘোষণার পর আখিল গগৈ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “এই নির্বাচনে আমরা গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করার জন্য লড়ব। অসমে হিমন্ত বিশ্ব শর্মার শাসনের অবসান ঘটানোই আমাদের লক্ষ্য।”

 

You might also like

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ শিলচরের যুবক

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

 

 

Tags: Apcccongress partyRaijor Dal
Previous Post

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ শিলচরের যুবক

Related Posts

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ  শিলচরের যুবক
slider

মিজোরামে বাজেয়াপ্ত দেড় কোটির মাদক, ধৃত মায়ান্মারি নাগরিক সহ শিলচরের যুবক

by samayikprasanga
March 16, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?