Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মিডিয়া ক্রিকেটের ফাইনাল আজ

খেতাবি লড়াইয়ে মুখোমুখি মলিন শর্মা খবর হিরোজ - করিমগঞ্জ মিডিয়া চালেঞ্জর্স

samayikprasanga by samayikprasanga
February 5, 2023
in slider, খেলাধুলো
0
মিডিয়া ক্রিকেটের ফাইনাল আজ

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস ) পরিচালিত পূর্বাঞ্চল প্রতিদিন মিডিয়া ক্রিকেটের ফাইনালে উঠল মলিন শর্মা খবর হিরোজ এবং করিমগঞ্জ মিডিয়া চালেঞ্জর্স। রবিবার ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
                শনিবার প্রথম সেমিফাইনালে শিবদূর্গা মিডিয়া পান্থার্সকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে করিমগঞ্জ মিডিয়া চ্যালেঞ্জর্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় শিবদূর্গা। দেবাশীষ দাস (২১) এবং অধিনায়ক শিবাশীষ ভট্টাচার্য (১২) ছাড়া তাদের একজন ব্যাটসম্যানও দুঅঙ্কের রান পাননি। বিপক্ষের ফাহিম সিদ্দিকী এবং অভিজিৎ পাল উভয়ে পান তিনটি করে উইকেট। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় করিমগঞ্জ মিডিয়া চালেঞ্জর্স। ঝড়ো অর্ধশতরানের ইনিংস উপহার দেন ম্যাচের সেরা রাহুল দাস (৫০)। শিবদুর্গার একমাত্র উইকেটটি দখল করেন শিবম দত্ত।
                     দিনের অপর সেমিফাইনালে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে খেতাবি লড়াইয়ের অপর স্পটটি বুক করে নেয় মলিন শর্মা খবর হিরোজ। তারা হারায় হাইলাকান্দি নিউজ রোকার্সকে। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ১৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২০ রান করে খবর হিরোজ। ব্যাট হাতে দারুণ ইনিংস উপহার দেন অনির্বান রায়চৌধুরী (৫২) এবং বিশাল দাস (৩৬)। তিনটি রানআউটের পাশাপাশি হাইলাকান্দির পিন্টু শুক্লবৈদ্য তিন উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে আট উইকেটে ১০০ রানই করতে পারে হাইলাকান্দি নিউজ রোকার্স। ব্যাট হাতে দলকে জেতানোর চেষ্টা করেও ব্যর্থ হন মণিদীপ মালাকার (২৫) এবং নীলমনি চৌধুরী (১৯)। খবর হিরোজের আহাদুল আহমেদ তিন এবং রাজু নাথ দুই উইকেট দখল করেন।
               রবিবার অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। খেলা শুরু হবে বিকেল তিনটায়। ফাইনালের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিসিআই এপেক্স কাউন্সিলের সদস্য মো খাইরুল জামান মজুমদার মামন, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, বাকস  উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী, নিলয় পাল, রুদ্রনারায়ণ গুপ্ত, হবিবুর রহমান চৌধুরী, এসপি নুমল মাহাতো, ডিএসএ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং প্রমুখ।
Tags: Buks media cricket festSilchar Sports
Previous Post

করিমগঞ্জের মাইজগ্রামে যুবকের লাশ উদ্ধার

Next Post

ইতিহাসের দর্পণে উধারবন্দ এবং কাছাড়

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ইতিহাসের দর্পণে উধারবন্দ এবং কাছাড়

ইতিহাসের দর্পণে উধারবন্দ এবং কাছাড়

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?