অনলাইন ডেস্ক : মাদক পাচারের পথে মেঘালয়ের লুমসনং এলাকায় ধরা পড়লো কাছাড়ের কাবুগঞ্জের যুবক আব্দুল রব লস্কর ওরফে মুন্না (২০)।তার সূত্র ধরে মেঘালয় পুলিশ পরবর্তীতে গ্রেফতার করে আরও একজন শিলং লাবাণ এলাকার আসিফ ওয়ালংকে।
মেঘালয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আব্দুল রব একটি গাড়িতে করে মঙ্গলবার মাদক পাচার করছিল। লুমসনং এলাকায় রুটিন তল্লাশির সময় ওই গাড়িতে পাওয়া যায় পাঁচটি সাবানের কেসে থাকা ৬০ গ্রাম মাদক।
খবর অনুযায়ী আব্দুল রব এসব শিলংয়ে আসিফ ওয়ালংকে সমঝে দিতে যাচ্ছিল।






