Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মরক্কোয় বিধ্বংসী ভূমিকম্প, হতাহত প্রচুর

samayikprasanga by samayikprasanga
September 10, 2023
in slider, আন্তর্জাতিক
0
মরক্কোয় বিধ্বংসী ভূমিকম্প, হতাহত প্রচুর

অনলাইন ডেস্ক : প্রকৃতির মারে আহত সাহারা মরুভূমির দেশ মরক্কো। শুক্রবার রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটি।  শুক্রবার মধ্যরাতের  ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যে  ৬০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যাও বহু।উত্তর আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে, রাত ১১টার একটু পরে মারাকাশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা সাড়ে ছয়শো ছাড়িয়েছে।

ভূমিকম্পে ভেঙ্গে পড়েছে দালানবাড়ি।

সেই জোরালো ভূমিকম্প আঘাত হানার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মারাকাশের একাধিক বাড়ি। ভাঙা বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।ভূমিকম্পের পর মারাকাশের বিভিন্ন রাস্তায় চওড়া ফাটল দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। মারাকাশের হাসপাতালগুলিতে আহতদের উপচে পড়া ভিড়।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, মারাকাশের একাধিক বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। সে শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে মরক্কোর বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মরক্কোকে সম্ভাব্য সমস্ত রকম সাহায্য করার আশ্বাসও তিনি দিয়েছেন।

সমাজমাধ্যম ‘এক্স (সাবেক টুইটার)’ হ্যান্ডলে মোদি  জানিয়েছেন, “মরক্কোয় ভূমিকম্পের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই বিপদের সময়ে আমি মরক্কোর জনগণের পাশে আছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।’

Tags: Earthquake in MoroccoPM Narandra Modi
Previous Post

হাইলাকান্দিতে একগুচ্ছ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

Next Post

৪.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল শিলচর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
৪.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল শিলচর

৪.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল শিলচর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?