Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বেঙ্গালুরুতে বাইক দুর্ঘটনায় হত পাথারকান্দির যুবক

samayikprasanga by samayikprasanga
May 1, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
পাথারকান্দি বাইপাসে দুর্ঘটনায় গুরুতর আহত ছয়

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : পরিবার প্রতিপাল‌নের তাগিদে সুদূর বেঙ্গালুরু‌তে গিয়ে ডে‌লিভা‌রি ব‌য়ের কাজে নিয়োজিত ছিলেন। ভা‌গ্যের নিষ্ঠুর প‌রিহা‌স, র‌বিবার দুপু‌রের দিকে বাইকে করে কর্ম সম্পাদনে বেরিয়েছিলেন করিমগঞ্জ জেলার বাসিন্দা প্ৰয়াত আব্দুল গনির বছর ২৭-এর ছেলে কামাল উদ্দিন। কিন্তু বেঙ্গালুরুর এইচএসআর লেআউট সড়‌কে পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। নিহত কামাল উদ্দিনের বা‌ড়ি করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির কলকলিঘাট গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর অন্তর্গত কলকলিবস্তিতে। এবার টাকার অভাবে তাঁর মৃতদেহ নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসতে পারছেন না পরিবারের সদস্যরা। তাই তাঁরা কামালের মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে প্রয়োজনীয় টাকা দিয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন সুহৃদ ব্যক্তিদের কাছে। জানা গে‌ছে, মাত্র সাত মাস আগে বিবাহবন্ধ‌নে আবদ্ধ হয়েছিলেন কামাল। তি‌নি বেঙ্গালুরু‌তে এক‌টি অনলাইন কোম্পা‌নির ডেলিভারি বয়ের কাজ করতেন। ঘটনার পর পু‌লিশ কামালের মৃত‌দেহ উদ্ধার ‌ক‌রে সেখানকার সরকারি একটি হাসপাতালে নিয়ে ময়না তদন্ত করিয়েছে। ময়না তদন্তের পর তাঁর সঙ্গী তথা সহকর্মীদের কাছে কামালের মৃতদেহ সমঝে দিয়েছে পুলিশ। কিন্তু টাকার অভা‌বে তাঁরা কামালের মৃতদেহ তার বা‌ড়ি‌তে পাঠা‌তে পার‌ছেন না। তাই তাঁর সঙ্গী এবং নিকটাত্মীয়রা কিউআর কো‌ডে আর্থিক সাহা‌য্যের জন্যা সৃহৃদয় ব্যক্তিবর্গের কাছে আর্জি জানিয়েছেন। এদিকে কামা‌লের মৃত্যুতে তাঁর বাড়িতে কান্নার রোল পড়েছে। শোকে বিহ্বল তার প‌রি‌চি‌ত মহল, আত্মীয়স্বজন‌ এবং গৃহ-গ্রাম কলকলিবস্তি।

Tags: Assam PolicebengaluruCM Himanta Bishwa Sharmakarnataka governmentRoad Accident
Previous Post

শ্রীমন্ত শঙ্করদেবের চেয়ার বসছে USTM-এ

Next Post

নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারকে কটাক্ষ প্রদীপ দত্তরায়ের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারকে কটাক্ষ প্রদীপ দত্তরায়ের

নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারকে কটাক্ষ প্রদীপ দত্তরায়ের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?