Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বিশেষভাবে সক্ষম যাত্রী-কামরা করে চলছে পণ্য পরিবহণ

রেয়াত করা হচ্ছে না কুলীন ট্রেনকেও

samayikprasanga by samayikprasanga
January 8, 2023
in slider, অসম
0
বিশেষভাবে সক্ষম যাত্রী-কামরা করে চলছে পণ্য পরিবহণ

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : নামে ডিফারেন্টলি অ্যাবলড্ কোচ। তবে বিশেষভাবে সক্ষম যাত্রীদের কোচে করে চলছে মালপত্র চোরাচালান। সাধারণ ট্রেনগুলোতে তো হচ্ছেই, এক্সপ্রেস ট্রেনকেও পাত্তা দেওয়া হচ্ছে না এভাবে অবৈধ উপায়ে পণ্য পরিবহনে। বদরপুর রেলের আওতাধীন সবক’টা বড় স্টেশন থেকে মালপত্র বোঝাই করা বা সেগুলো নামানো হয় প্রকাশ্যে। এমনকী, কুলীন ট্রেনগুলোকেও এসব কাজে ব্যবহার করা হয়। এরমধ্যে হামসফর, শিলচর ও আগরতলা থেকে দক্ষিণে বা দেশের নানা প্রান্তে চলাচলকারী ট্রেনে করেও চলছে বেআইনিভাবে পণ্য পরিবহন। বুকিং না করে রেলরক্ষী, টিটিই-টিসিদের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে চলছে এই কারবার। এর ফাঁক গলে বহু ট্রেনে করে মাঝেমধ্যেই নেশাজাতীয় সামগ্রী পাচারের মতো ঘটনাও ঘটে চলেছে অবলীলায়।
কামরা থেকে বের করা হচ্ছে পণ্য।

১৩১৭৫ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন বদরপুর পৌঁছার পর রবিবার এরকম ঘটনার সাক্ষী হলেন যাত্রীরা। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য সংরক্ষিত কামরার শৌচাগার থেকে সবার চোখের সামনেই আনলোড করা হয় সবজির প্রচুর বস্তা। ঠুটোঁ হয়ে সামনেই তখন দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত টিকিট পরীক্ষক, রেলরক্ষীর জওয়ানও। এই কোচের টয়লেট তুলনামূলক বড় থাকায় জায়গাও প্রচুর। তাছাড়া বিশেষভাবে সক্ষম যাত্রীরা এসবের প্রতিবাদ করার মতো শারীরিক ও মানসিক অবস্থায় থাকেন না। কিন্তু তাঁদের সুযোগসুবিধা ও সাচ্ছন্দ্যে বিষয়কে বিন্দুমাত্র আমল না দিয়েই একটি যাত্রী কোচকে মালবাহী কামরার মতো অবলীলায় ব্যবহার করার মতো বেআইনি কাজ চলছে রেলের বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতি ও প্রশ্রয়ে।
Tags: DRMIndian railway
Previous Post

কাশ্মীরের ‘পাফ’ সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্র

Next Post

জয়নগর মজাহিরুল উলুম মাদ্রাসার বার্ষিক জলসা ২৬ জানুয়ারি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
জয়নগর  মজাহিরুল উলুম  মাদ্রাসার বার্ষিক  জলসা ২৬ জানুয়ারি

জয়নগর মজাহিরুল উলুম মাদ্রাসার বার্ষিক জলসা ২৬ জানুয়ারি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?