Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাংলাদেশের দুই লেখককে নিয়ে শিলচরে মতবিনিময়

samayikprasanga by samayikprasanga
June 14, 2023
in slider, অসম
0
বাংলাদেশের দুই লেখককে নিয়ে শিলচরে মতবিনিময়

বায়েজিদ মাহমুদ ফয়সল ও লোকমান হোসেনকে সংবর্ধনা জানাচ্ছেন উনিশে মে উদযাপন কমিটির কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক : বাংলাদেশের মুক্তি যুদ্ধে ভারত সরকার বিশেষ করে ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকার মানুষের অবদান বাংলাদেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন।কারণ মুক্তিযুদ্ধে কয়েকলক্ষ শরণার্থী ও মুক্তিযোদ্ধা এই অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। শরণার্থীদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য ছাড়াও মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছিলেন উত্তর পূর্বের মানুষ। প্রতিবেশি বাংলাদেশের সিলেটের ঐতিহ্যবাহী প্রকাশন সংস্থা পান্ডুলিপির কর্ণধার লেখক সংগঠক বায়েজিদ মাহমুদ ফয়সল ও বিশ্ব বাঙ্গালি সংসদ বাংলাদেশের সভাপতি লোকমান হোসেন পলা  সোমবার শিলচরে এক মতবিনিময় অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন। শিলচরের উনিশে মে উদযাপন সমিতি এই মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছিল।

কিশোর কুমার ভট্টাচার্যের পৌরোহিত্য অনুষ্ঠিত এই মত বিনিময় অনুষ্ঠানে বায়েজিদ মাহমুদ ও লোকমান বলেন, বাহান্নর ভাষা আন্দোলনের চেতনা থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। কিন্তু বরাক উপত্যকার মানুষ একষট্টি, বাহাত্তর ও ৮৬ সালে  মাতৃভাষার জন্য সংগ্রাম করে ১৪ জন শহিদ হওয়া সত্বেও এখনও শহিদের স্বীকৃতি আদায় না হওয়ায় তারা আক্ষেপ ব্যক্ত করেন।বরাকের ভাষা শহিদের স্বীকৃতি আন্দোলনে বাংলাদেশের মানুষের নৈতিক সমর্থন রয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।এই অনুষ্ঠানে বরাক সফরকারী দুই লেখক ও সাংবাদিককে উনিশে মে উদযাপন কমিটির  পক্ষ থেকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে সমাজকর্মী স্বর্ণালি চৌধুরী ব্যক্তিগতভাবে তাদের দুটি পাঞ্জাবি উপহার দেন।মতবিনিময় অনুষ্ঠানে উনিশে মে উদযাপন কমিটির সদস্য সাধন পুরকায়স্থ একষট্টির ভাষা আন্দোলন এবং পরবর্তীতে এই অঞ্চলের বাঙ্গালিদের জাতি স্বত্তার লড়াইয়ের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী সামসুর রহমান লস্কর প্রমুখ।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

Tags: Indo-BangladeshSilchar News
Previous Post

ফেসবুক বিবাদ, মামলা কংগ্রেস কর্মকর্তার

Next Post

কো-উইনে দেওয়া দেশবাসীর সব তথ্য ফাঁস!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
কো-উইনে দেওয়া দেশবাসীর সব তথ্য ফাঁস!

কো-উইনে দেওয়া দেশবাসীর সব তথ্য ফাঁস!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?