Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নৃশংস হত্যাকাণ্ড, ছুরিকাঘাতে মৃত্যু যুবকের

samayikprasanga by samayikprasanga
June 28, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
নৃশংস হত্যাকাণ্ড, ছুরিকাঘাতে মৃত্যু যুবকের

শুক্রবার রাতে ধলাই থানা এলাকার কাবুগঞ্জের কাছে পাকইপার নামক স্থানে ৩০৬ নাম্বার শিলচর আইজল জাতীয় সড়কের অদূরে এস কিউব বারের সামনে ছুরিকাঘাতে ২৭ বছর বয়সী যুবক রাকিব হোসেন লস্কর নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বারের ভেতরে বচসার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেলেও, বিশেষ সূত্রে খবর, এর পেছনে রয়েছে অবৈধ মাদক কারবারের যোগসূত্র।

ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ। সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী গাড়ি চালক রাকিব হোসেন লস্কর পাকইপারের এস কিউব বারে মদ পান করতে যান। বারের ভেতরে বসে থাকা একদল যুবকের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তার বচসা শুরু হয়। রাকিব তার গাড়ি মালিক নাজু লস্করকে বিষয়টি জানান। নাজু ঘটনাস্থলে এসে মধ্যস্থতা করার চেষ্টা করলে তার সঙ্গেও বচসা বাধে। এক পর্যায়ে নাজু, মঙ্গল নামে যুবককে চড় মারলে মঙ্গল ও তার সঙ্গীরা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মঙ্গল তার কয়েকজন সঙ্গীসহ একটি বোলেরো গাড়িতে করে বারের সামনে ফিরে আসে। গাড়ি থেকে নেমে মঙ্গল সোজা বারের দিকে যায়। সে সময় রাকিব বারের পাশেই একটি পান দোকানে কিছু কিনছিলেন। অভিযোগ, মঙ্গল সরাসরি রাকিবের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাকিব। নাজু লস্কর এবং বারে থাকা অন্যান্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যান। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

খবর পেয়ে ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরী দ্রুত তদন্তে নামেন। তিনি রাত এগারোটার দিকে ভাগাবাজার এলাকা থেকে অভিযুক্ত মঙ্গলকে গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশকে নাজু লস্করের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, বারের মধ্যে বচসার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে বিশেষ সূত্রে জানা গেছে, ঘটনার আড়ালে অবৈধ মাদকের চোরাচালান সংক্রান্ত বিষয় রয়েছে। সুমিত নামের মতিনগরের এক যুবক রাকিবকে সঙ্গে নিয়ে মাদকদ্রব্য কেনাবেচার চুক্তি চূড়ান্ত করতে পাকইপারের এস কিউব বারে বসেছিল। মাদক কেনাবেচার কোনো একটি বিষয়কে কেন্দ্র করে মঙ্গল পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মঙ্গল পেছন দিক থেকে রাকিবের গলায় ছুরি বসিয়ে দেয়।

অভিযুক্ত মঙ্গল ভাগাবাজারের বন গ্রামের বাসিন্দা এবং কুখ্যাত ড্রাগ মাফিয়া আবিদুর রহমান ও বিলকিস বেগমের পুত্র। ভাগাবাজার হিন্দুস্তান পেট্রোলিয়াম পেট্রোল পাম্পের কাছে মঙ্গলের একটি কার ওয়াশ অ্যান্ড ডেকোরেশনের দোকানও রয়েছে।পুলিশ মঙ্গলকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য।

Tags: anti drugs movementAssam PoliceMurder
Previous Post

স্ত্রীকে কুঁয়োয় ফেলে হত্যার অভিযোগ, গ্রেফতার স্বামী

Next Post

ভাগাবাজারে ফের প্রকাশ্য দিবালোকে ডাকাতি, মিজো নাগরিকের ৩.২০ লক্ষ টাকা লুট

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ভাগাবাজারে ফের প্রকাশ্য দিবালোকে ডাকাতি, মিজো নাগরিকের ৩.২০ লক্ষ টাকা লুট

ভাগাবাজারে ফের প্রকাশ্য দিবালোকে ডাকাতি, মিজো নাগরিকের ৩.২০ লক্ষ টাকা লুট

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?