Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চিনের ভয়ংকর করোনা ভ্যারিয়েন্টের খোঁজ ভারতেও!

দু’জনের খোঁজ মিলেছে গুজরাটে। বাকি দু’জন ওড়িশার

samayikprasanga by samayikprasanga
December 23, 2022
in slider, জাতীয়
0
চিনের ভয়ংকর করোনা ভ্যারিয়েন্টের খোঁজ ভারতেও!

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : চিনে যে ভয়ংকর নয়া ভ্যারিয়েন্ট ফের করোনা ভাইরাসকে ত্রাসে পরিণত করেছে, সেই ভয়ংকর ভ্যারিয়েন্টের সন্ধান মিলল ভারতেও। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, ভারতে ইতিমধ্যেই করোনার এই নতুন উপরূপে আক্রান্ত চারজনের হদিশ মিলেছে। দু’জনের খোঁজ মিলেছে গুজরাটে। বাকি দু’জনের খোঁজ মিলেছে ওড়িশায়। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে চিনের পরিস্থিতি মারাত্মক। গত কয়েক সপ্তাহে চিনে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। মহামারী বিশেষজ্ঞদের ধারণা, মাত্র তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন! চিনে মহামারীর এই মারণ রূপের নেপথ্যে করোনার যে উপরূপকে দায়ী করা হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে বিএফ.৭। এবার ভারতেও এই BF.7 ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, গুজরাটের দু’জন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। একজন আহমেদাবাদের বাসিন্দা আরেকজন ভদোদারার বাসিন্দা। এর মধ্যে একজন প্রবাসী আমেরিকা নিবাসী বলে খবর। ওই মহিলা অক্টোবরে প্রথম আক্রান্ত হন। তাঁর জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে জানা গিয়েছে তিনি BF.7 ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। গুজরাটের আরেক ব্যক্তিরও খোঁজ মিলেছে যিনি নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত বাকি দু’জন ওড়িশার বাসিন্দা। তাঁদের সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। দেশের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও এই নয়া আক্রান্তের খবর চিন্তা বাড়াবে স্বাস্থ্যমন্ত্রকের।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

এসবের মধ্যে আবার এরাজ্যের করোনা পরিসংখ্যানও খানিকটা হলেও চিন্তা বাড়াচ্ছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ জন কোভিড আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুও হয়েছে। ওই বৃদ্ধের কো-মরবিডিটি ছিল বলে খবর। যদিও মুখ্যমন্ত্রী এখনই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন। করোনা মোকাবিলা করতে আলাদা করে একটি কমিটি গড়ে দিয়েছেন তিনি।

Tags: BF.7 VarientCorona VirusHealth and Family WelfareNational News
Previous Post

মণিপুরে দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস, হত ২৭ ছাত্র

Next Post

বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ চলবে : হিমন্ত

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ চলবে : হিমন্ত

বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ চলবে : হিমন্ত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?