Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি হিন্দু মহাসভার

রাজধানী হবে শিবশক্তি পয়েন্ট!

samayikprasanga by samayikprasanga
August 27, 2023
in slider, জাতীয়
0
চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি হিন্দু মহাসভার

অনলাইন ডেস্ক : ‘শিবের মাথায় থাকে চাঁদ, হিন্দু শাস্ত্রেও উল্লেখ রয়েছে চাঁদের৷ তাই চাঁদের শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখার স্বার্থে চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে৷ শিবশক্তি পয়েন্টকে করতে হবে চাঁদের রাজধানী৷’ এমনই দাবি করলেন অখিল ভারত হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ৷ রবিবার এক ভিডিয়ো বার্তায় এই দাবি জানিয়েছেন চক্রপাণি৷ তবে শুধু হিন্দু রাষ্ট্রের দাবি জানিয়েই থামেননি এই ধর্মীয় নেতা৷ এর জন্য কেন্দ্র সরকারকে কী কী করতে হবে তাও বাতলে দিয়েছেন তিনি৷ স্বামী চক্রপাণি জানিয়ে দিয়েছেন, এর জন্য সংসদে প্রস্তাব আনতে হবে এবং প্রয়োজনে রাষ্ট্রসংঘকেও জানাতে হবে৷

হিন্দু সংগঠনটির এই নেতার দাবি, জেহাদি ও কট্টরপন্থীরা যাতে চাঁদে গিয়ে অরাজকতা তৈরি করতে না পারে তার জন্য আগে থেকেই পৃথিবীর এই উপগ্রহকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে৷ গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩৷ ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে যে জায়গায় অবতরণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই জায়গাটির নাম রেখেছেন ‘শিবশক্তি’৷ এই শিবশক্তি পয়েন্টকেই চাঁদের রাজধানী ঘোষণার করার দাবি তুলেছেন স্বামী চক্রপাণি৷

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

২৩ আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সফল চন্দ্রাভিযানের জন্য দেশ-বিদেশে প্রশংসা হচ্ছে ভারতের বিজ্ঞানী ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। বিরোধীরা ইতিমধ্যেই দাবি করেছেন, চাঁদে ইসরোর এই সাফল্যকে তাঁর প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন চাঁদের ওই জায়গার নাম শিবশক্তি রাখা হল, প্রশ্ন উঠেছে তা নিয়েও৷ তার মাঝেই এবার অখিল ভারত হিন্দু মহাসভা চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি জানাল৷

Tags: Hindu MahasabhaMoon MissionNational NewsSwami Chakrapani
Previous Post

ময়নারবন্দ ডিপো থেকে বাংলাদেশ, মায়ানমারেও তেল পাঠানো সম্ভব

Next Post

বর্শায় ফের সোনা, এবার বিশ্বচ্যাম্পিয়ন নীরজ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বর্শায় ফের সোনা, এবার বিশ্বচ্যাম্পিয়ন নীরজ

বর্শায় ফের সোনা, এবার বিশ্বচ্যাম্পিয়ন নীরজ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?