Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চলন্ত বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ২৫

শোকস্তব্ধ মোদি-শাহ, আর্থিক সাহায্য ঘোষণা

samayikprasanga by samayikprasanga
July 1, 2023
in slider, জাতীয়
0
চলন্ত বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ২৫

অনলাইন ডেস্ক : মহারাষ্ট্রের বুলধানা জেলায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে (মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে) বিয়েবাড়ি ফেরত বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয়েছে ২৫ যাত্রীর। এই ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে ৩টি শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের নাগপুর থেকে পুণে যাচ্ছিল বাসটি। বাসটিতে প্রায় ৩২ জন যাত্রী ছিলেন। শনিবার ভোররাত ১.৩০ মিনিট নাগাদ বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। ডেপুটি পুলিশ সুপার বাবুরাম মহামুনি বলেছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কমপক্ষে ৩২ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বুলধানার এসপি সুনীল কাদাসানে বলেছেন, টায়ার ফেটে যাওয়ার কারণে বাসটি উল্টে যায়, তারপরই আগুন ধরে যায়।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল। তখনই বাসটিতে আগুন লেগে যায়। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান। দুর্ঘটনা প্রসঙ্গে বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেন, বাস থেকে কমপক্ষে ২৫টি মৃতদেহ বার করা হয়েছে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। অনেকে আহত হয়েছেন। আহতদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রমুখ। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন বলেছেন, বাসের চালক ও কন্ডাক্টরকে হেফাজতে নেওয়া হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, প্রয়োজন হলে ডিএনএ টেস্টের মাধ্যমে দেহগুলি শনাক্ত করা হবে।

Tags: Amit ShahDeath Toll RisesFire ablizeMaharastra Bus AccidentPM Modi
Previous Post

ইএন্ডডি কলোনিতে গাড়ি ভাঙচুর, চাপা উত্তেজনা

Next Post

স্মার্ট মিটার প্রত্যাহার চেয়ে শিলচরে মানববন্ধন

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
স্মার্ট মিটার প্রত্যাহার চেয়ে শিলচরে মানববন্ধন

স্মার্ট মিটার প্রত্যাহার চেয়ে শিলচরে মানববন্ধন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?