Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাছাড়ের সঙ্গে বদরপুরের অন্তর্ভুক্তি, আন্দোলনে ব্লক কংগ্রেস

samayikprasanga by samayikprasanga
January 4, 2023
in slider, অসম
0
কাছাড়ের সঙ্গে বদরপুরের অন্তর্ভুক্তি, আন্দোলনে ব্লক কংগ্রেস

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ব্লক কংগ্রেসের এক সদস্য।

অনলাইন ডেস্ক : বরাক উপত্যকার প্রবেশদ্বার রেলশহর হিসেবে পরিচিত বদরপুরকে করিমগঞ্জ থেকে কেটে কাছাড় জেলার সঙ্গে যুক্ত করা হয় গত ৩১ ডিসেম্বর।এর প্রতিবাদে মঙ্গলবার বদরপুর ব্লক কংগ্রেস কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমদ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে এ ব্যাপারে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়।সভাপতি জাকারিয়া আহমদ পান্না বলেন,বদরপুর ব্লক কংগ্রেস কমিটি সব সময় বদরপুর বিধানসভা কেন্দ্রের মানুষের যে কোনও বিপদে  পাশে আছে।জাকারিয়া সহ উপস্থিত বক্তারা বলেন,বদরপুর শহর থেকে  করিমগঞ্জ জেলা সদরের দূরত্ব গড়ে ২৪ কিলোমিটার।অথচ বদরপুর শহর থেকে শিলচরের দূরত্ব ৩০ কিলোমিটার।সার্কেল অফিস যেখানে ২কিলোমিটার সেখানে ৬ কিলোমিটার পাড়ি দিয়ে কাটিগড়ায় যেতে হবে।এতে প্রশাসনিক যোগাযোগ ব্যবস্থা কীভাবে সুগম হবে এই প্রশ্ন তুলে জাকারিয়া আরও বলেন,বদরপুরের বহু পুরনো ঐতিহ্য রয়েছে। রয়েছে সরকারি বিভিন্ন কার্যালয়,মহাবিদ্যালয়,বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজ।বদরপুরে রয়েছে কাছাড়ি রাজার রাজধানীর ঐতিহাসিক দুর্গ।রয়েছে বরাক উপত্যকার সর্ববৃহৎ রেলওয়ে জংশন।কিন্তু এখন বদরপুর বিধানসভা তথা বদরপুর শহরের ইতিহাস বিলীন হয়ে যাচ্ছে।এটা কখনও গ্রহণযোগ্য নয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়,সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।বদরপুরের সুশীল সমাজ,বিভিন্ন এনজিও-র সঙ্গে আলোচনাক্রমে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।তিনি এ ব্যাপারে বদরপুরের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।সভায় সভাপতি জাকারিয়া আহমদ পান্না ছাড়াও বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা কংগ্রেস উপ সভাপতি আসুক উদ্দিন, বদরপুর শহর মণ্ডল সভাপতি সুকুমার ঘোষ, বয়ানুল হক চৌধুরী, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আলম বেগ, ব্লক কংগ্রেসের উপ সভাপতি সফরুল ইসলাম, বিজয় দত্ত, মলয় দত্ত, ধনঞ্জয় পাল প্রমুখ। উপস্থিত ছিলেন বদরপুর যুব কংগ্রেস,এনএসইউআই, সেবাদল ইয়ং ব্রিগেড সহ বিভিন্ন মণ্ডল কংগ্রেস কমিটির প্রতিনিধিরা।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

 

 

 

Tags: Badarpur Newsblock congresssDelimitation Process
Previous Post

দিল্লির পর চেন্নাই, ফের মর্মান্তিক দুর্ঘটনা দেশে

Next Post

উদাসীন বন বিভাগ, ব্যাপক বনধ্বংস উত্তর করিমগঞ্জে

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
উদাসীন বন বিভাগ, ব্যাপক বনধ্বংস উত্তর করিমগঞ্জে

উদাসীন বন বিভাগ, ব্যাপক বনধ্বংস উত্তর করিমগঞ্জে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?