Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home জাতীয়

কর্নাটক বিধানসভা ভোটে ১,০৮৭ জন প্রার্থীই কোটিপতি !

samayikprasanga by samayikprasanga
May 3, 2023
in জাতীয়
0
কর্নাটক বিধানসভা ভোটে ১,০৮৭ জন প্রার্থীই কোটিপতি !

You might also like

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

অনলাইন ডেস্ক : কর্নাটকের বিধানসভা ভোটের প্রার্থীদের সম্পত্তির হিসেবে ১,০৮৭ জন প্রার্থীই কোটিপতি। আগামী ১০ মে নিজেদের ভাগ্য পরীক্ষায় যে ২ হাজার ৬১৫ জন প্রার্থী অবতীর্ণ হয়েছেন, তার মধ্যে এক হাজার ৮৭ জনই কোটিপতি। তার মধ্যে ৫ কোটি কিংবা তার বেশি সম্পত্তির মালিক ৫৯২ জন। কর্নাটক বিধানসভা ভোটের ময়দানে লড়াইয়ে নামা প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তা খতিয়ে দেখে বুধবার এক রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। রিপোর্ট অনুযায়ী, কর্নাটকে বিধানসভা ভোটে কংগ্রেস, বিজেপি সহ জাতীয় দলগুলির হয়ে যারা লড়ছেন তাদের ৭১ শতাংশই কোটিপতি। আর রাজ্য ও স্থানীয় দলগুলির ৭৪ শতাংশ প্রার্থী কোটিপতি। বিত্তবানদের প্রার্থী করার ক্ষেত্রে রাজ্যের শাসকদলকে টেক্কা দিয়েছে কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলের ২২১ জনের মধ্যে ২১৫ জনই কোটিপতি। অর্থা‍ৎ ৯৭ শতাংশ প্রার্থী কোটি টাকার বেশি মালিক। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জেডিএসের ১৭০ জন প্রার্থীই কোটিপতি। প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১২ কোটি ২৬ লক্ষ টাকা। পাশাপাশি বিধানসভা ভোটের প্রার্থীদের ৫৮১ জনের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রয়েছে। তার মধ্যে গুরুতর ধারায় মামলা রয়েছে ৪০৪ জনের বিরুদ্ধে। তার মধ্যে কংগ্রেসের ১২২ জন, বিজেপির ৯৬ জন এবং জেডিএসের ৭০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে বলে এডিআরের রিপোর্টে জানানো হয়েছে।

Tags: BJPIndian National CongressKarnataka Election
Previous Post

ব্রিজভূষণ বনাম…

Next Post

সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধের আরজি রাষ্ট্রসংঘের

Related Posts

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়
slider

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

by samayikprasanga
August 22, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
জাতীয়

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

by samayikprasanga
January 2, 2025
বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১
slider

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

by samayikprasanga
November 20, 2024
জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার
slider

জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার

by samayikprasanga
November 17, 2024
জিরিবামে গোষ্ঠী সংঘর্ষে হত শিক্ষিকা
slider

জিরিবামে গোষ্ঠী সংঘর্ষে হত শিক্ষিকা

by samayikprasanga
November 8, 2024
Next Post
সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধের আরজি রাষ্ট্রসংঘের

সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধের আরজি রাষ্ট্রসংঘের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?