Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

করিমগঞ্জে জমে উঠেছে নেতাজি মেলা

samayikprasanga by samayikprasanga
January 29, 2023
in বরাক উপত্যকা
0
করিমগঞ্জে জমে উঠেছে নেতাজি মেলা

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : করিমগঞ্জে জমে উঠেছে নেতাজি মেলা। প্রতিদিন অসংখ্য মানুষ মেলা প্রাঙ্গণে ভিড় করছেন। বিজেপি পরিচালিত পুরবোর্ডের তরফে আয়োজিত এবারের নেতাজি মেলায় জুয়ার আসর যেমন তেমনি পরীক্ষার মরশুমে শব্দদূষণের প্রতি বিশেষ নজর দিয়েছেন মেলা কমিটির কর্মকর্তারা। দীর্ঘ  চারবছর  পর এবার করিমগঞ্জে নেতাজি মেলা হচ্ছে। ২১  জানুয়ারি  ৪৪ তম নেতাজি মেলার উদ্ভোধন করেন জেলাশাসক মৃদুল যাদব,পুরপতি  রবীন্দ্র দেব, রাজ‍্যপরিবহন  নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস,উপপুরপতি সুখেন্দু দাস সহ অন‍্যরা। পুরকমিশনার নির্মল বণিককে এবারের মেলা কমিটির সম্পাদকের দায়িত্ব প্রদান করে প্রথম ভিন্ন বার্তা দিয়েছেন পুরপতি বরীন্দ্র দেব।কারণ   বিজেপি পরিচালিত গত পুরবোর্ড নেতাজি মেলার আয়ের হিসেব প্রদানে ব‍্যর্থ হয়,বহু টাকা নয়ছয়ের অভিযোগ উঠে আসে পরবর্তীতে। তবে এবার বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ দলীয় শীর্ষ নেতারা প্রথমেই জানিয়ে দেন নেতাজি মেলায় রকির স্টল কিংবা কোনোও জুয়ার আসর থাকবে না।জেলার মানুষ মেলা উপভোগে এসে যাতে হেনস্তার মুখে না পড়েন সেজন‍্য বিশেষ ব‍্যবস্থা গ্রহণ করা হয়।মেলা কমিটির সম্পাদক নির্মল বণিক নিজে সবকিছু তদারকি করে যাচ্ছেন। স্বশরীরে উপস্থিত থাকছেন পুরপতি রবীন্দ্র দেব ও উপপুরপতি সুখেন্দু দাস।মেলায় কচিকাচা শিশু থেকে আবাল -বৃদ্ধ -বণিতা ভিড় করছেন। এবারের মেলায় মহিলাদের জন‍্য রকমারি সাজসজ্জা থেকে ব‍্যাগের দোকান,শিশুদের জন‍্য বিভিন্ন খেলনা,টিনের বাশি,প্লাস্টিকের বাশি,বন্দুক,হেলিকপ্টার,গাড়ি ছাড়া বেলুন রয়েছে। তাছাড়া নানা স্বাদের আচারের স্টলে ভিড় করছেন গ্রাহকরা। শান্তি-শৃঙ্খলা রক্ষায় মেলার দায়িত্বে থাকা পুরকমিশনার ধীমানকান্তি রায়,বিক্রম দাস,সহ অন‍্যরা প্রতিদিন মেলায় উপস্থিত থাকছেন।মাত্রাতিরক্ত শব্দে  পরীক্ষার মরশুমে যাতে ছাত্র-ছাত্রীদের অসুবিধে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে এবারের নেতাজি মেলায়।

Tags: karimgonjnetaji mela
Previous Post

ত্রিপুরায় ২৩ নতুন প্রার্থী বিজেপির

Next Post

মাদ্রাসায় নীতি ও আদর্শ শিক্ষারও পাঠ দেওয়া হয় : মওলানা ইয়াহিয়া

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
মাদ্রাসায় নীতি ও আদর্শ শিক্ষারও পাঠ দেওয়া হয় : মওলানা ইয়াহিয়া

মাদ্রাসায় নীতি ও আদর্শ শিক্ষারও পাঠ দেওয়া হয় : মওলানা ইয়াহিয়া

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?