Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

কংগ্রেসের হাত সে হাত জোড়ো যাত্রা সফল করতে তৎপর সংখ্যালঘু বিভাগ

samayikprasanga by samayikprasanga
January 31, 2023
in বরাক উপত্যকা
0
কংগ্রেসের হাত সে হাত জোড়ো যাত্রা সফল করতে তৎপর সংখ্যালঘু বিভাগ

অনলাইন ডেস্ক : সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে বরাকে প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে ‘হাত সে হাত জোড়ো’ যাত্রা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। এই যাত্রাকে সফল করে তুলতে জোর তদ্বির চালাচ্ছেন কাছাড় জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর। কাছাড়ের প্রতিটি ব্লকে সংখ্যালঘু বিভাগের সভা করে হাত সে হাত জোড়ো যাত্রা সফল করার আহ্বান জানাচ্ছেন তিনি। আগামী ৪ ফেব্রুয়ারি বড়খলা কেন্দ্রে হাত সে হাত জোড়ো যাত্রার প্রস্তুতি নিয়ে সোমবার রাতে ভাঙ্গারপারে শালচাপড়া ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গারপার মণ্ডল কংগ্রেস সভাপতি আপ্তার উদ্দিন তালুকদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার।তিনি বলেন,রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় লক্ষ লক্ষ মানুষ অংশ  নিয়েছেন। ঠিক তেমনি রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বরার নেতৃত্বে অসমে এই পদযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। এবার ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে বরাক উপত্যকার তিন জেলায় কংগ্রেসের হাত সে হাত জোড়ো যাত্রা শুরু হচ্ছে। তিনি বলেন,এ বছরের শেষের দিকে পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচন। দুটি নির্বাচনকে সামনে রেখে এই যাত্রার আয়োজন করা  হচ্ছে। তিনি সব কংগ্রেস কর্মীকে মান-অভিমান ভুলে গিয়ে কংগ্রেসের হাত সে হাত জোড়ো যাত্রা সফল করার জন্য মাঠে নামার অনুরোধ জানান। তিনি বলেন,  কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ সুপ্রাচীন রাজনৈতিক দল। কংগ্রেস জাতি-ধর্ম-বর্ণ  নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে জানে। সবার উন্নয়নে কাজ করে।তিনি আশাপ্রকাশ করে বলেন,২০২৪ সালে কেন্দ্রে এবং ২০২৬ সালে অসমে কংগ্রেস ক্ষমতায় আসবে। তিনি অসমবাসীর প্রতি মওলানা বদরুদ্দিন আজমল ও তার দল এআইইউডিএফকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তিনি বলেন, বদরুদ্দিন আজমল নির্বাচন এলে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে মুসলিম ভোট  বিভাজন করে এবং হিন্দু ভোট এককাট্টা করে বিজেপিকে সুবিধা করে দেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের উপ সভাপতি আইন উদ্দিন লস্কর,শালচাপড়া ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সভাপতি মওলানা নিজাম উদ্দিন বড়ভৃইয়া,যুবনেতা জাকির হোসেন লস্কর,হোসেন আহমদ বডভূইয়া,ভাঙ্গারপার জিপির এপি সদস্যার প্রতিনিধি সফিকুল ইসলাম,জহিরুল আলম মজুমদার ও গ্রুপ সদস্য ফারুক আহমদ। সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গারপার মণ্ডল কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সভাপতি সেলিম উদ্দিন বড়ভৃইয়া, এনাম উদ্দিন,যুব কংগ্রেসের শুক্কুর আলি, গ্রুপ সদস্যার প্রতিনিধি তৈয়বুর রহমান বড়ভৃইয়া,জয়নাল উদ্দিন লস্কর,গ্রুপ সদস্য রাজুল হক বড়ভৃইয়া প্রমুখ।

 

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

Tags: hailakandi congressIndian National CongressRahul Gandhi
Previous Post

হাইলাকান্দিতে আজ থেকে চারদিনের গুণোৎসব,উৎসবের মেজাজে সব স্কুল

Next Post

ডিমের হালি ১০ হাজার !

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ডিমের হালি ১০ হাজার !

ডিমের হালি ১০ হাজার !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?