Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

একশো কৌটা হেরোইন! মাদক পাচারের অভিযোগে ধৃত দুই মহিলা

মাদক-বিরোধী অভিযানে বড় সাফল্য পেল রাতাবাড়ি পুলিশ

samayikprasanga by samayikprasanga
January 9, 2023
in slider, অসম
0
একশো কৌটা হেরোইন! মাদক পাচারের অভিযোগে ধৃত দুই মহিলা

অনলাইন ডেস্ক : মাদক-বিরোধী অভিযানে বড় সাফল্য পেল রাতাবাড়ি পুলিশ। এবার কিন্তু পুরুষ নয়, মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হলেন দুই মহিলা। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একশো কৌটা ভর্তি সন্দেহজনক হেরোইন। সোমবার বিকেলে নিভিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাছে দুই মহিলা যাত্রীবাহী বাস থেকে নেমে নদী পেরিয়ে যাওয়ার আগেই পূর্ত সড়কের উপর পুলিশ তাদের আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা পোটলা বাঁধা মাদক বের করে দিতে বাধ্য হয়। ধৃতরা হচ্ছে সীমা বেগম ও রাফিয়া বেগম। বাড়ি পাঠাখাউরী গাঁও পঞ্চায়েতের বারনালা গ্রামে। জানা গেছে, ওরা দুজন মুজিব উদ্দিন ওরফে বাবুল মিয়ার স্ত্রী। মুজিব ওরফে বাবুল একজন দাগী অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার বহু অভিযোগ রয়েছে পুলিশের ডায়েরিতে।

নিভিয়া পুলিশের ধারণা, মাদক ব্যবসার মূল কাণ্ডারি মুজিব ওরফে বাবুল পুলিশকে ফাঁকি দিতে নিজের দুই স্ত্রীকে পাচারে নিয়োজিত করেছে। ধৃত মহিলা রাফিয়া বেগম সংবাদমাধ্যমকে জানায়, তাঁরা আসিমগঞ্জ থেকে মাদক তার আসক্ত স্বামীর জন্য নিয়ে আসছিল। মহিলা পুলিশের সহায়তায় নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস মহন্ত দুই মহিলাকে গ্রেফতার করে রাতাবাড়ি থানার নিয়ে গেছেন। তারা কার কাছ থেকে মাদকগুলি সংগ্রহ করেছিল এবং এই পাচারচক্রের মাস্টার মাইন্ড কে, তা জানার জন্য রাতাবাড়ি থানায় জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

Tags: Assam PoliceBarak Valley NewsDrugs trafficking
Previous Post

আরই নার্সিং হোমে আইসিইউ চালু

Next Post

যোগেন্দ্রর অনৈতিক দাবি মেটাতে না পেরে কুলদীপ আত্মঘাতী!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
যোগেন্দ্রর অনৈতিক দাবি মেটাতে না পেরে কুলদীপ আত্মঘাতী!

যোগেন্দ্রর অনৈতিক দাবি মেটাতে না পেরে কুলদীপ আত্মঘাতী!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?