Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

উধারবন্দে ছোট ভাইয়ের হাতে খুন বড় ভাই

samayikprasanga by samayikprasanga
July 18, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
পুত্রবধূকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু উধারবন্দে

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল উধারবন্দে। ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড়ভাইয়ের । হত যুবক  আশিক উদ্দিন লস্কর (৩৬) উধারবন্দ  দূর্গানগর সপ্তম খণ্ড এলাকার বাসিন্দা ।  ঘটনা সম্পর্কে  আশিক উদ্দিন লস্করের স্ত্রী রুমনা বেগম লস্কর অভিযোগ করে বলেন, সোমবার দিনের বেলা গৃহ নির্মাণের সামগ্রী  বাড়িতে ঢুকানো  নিয়ে তার (রুমনা) ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় আশিকের ছোটভাই মাসুকের । এদিন রাতে মাসুক বিষয়টি আশিকের স্ত্রী রুমানা বেগমের নজরে আনেন। তিনি তার ভাইকে শাসানি দেন । এতে ক্ষুব্ধ হয়ে আশিক ও রুমানার মধ্যে বাকবিতণ্ডা হয় । অবশেষে এই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাসুকও । একসময় তাদের মধ্যে শুরু হয় হাতাহাতি । এসময়  ধারোলো অস্ত্র দিয়ে বড়ভাই আশিকের বুকের পাশে কোপ বসিয়ে দেয় মাসুক । এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আশিক । তখন  পরিবারের অন্যান্যরা এগিয়ে এসে গুরুতর আহত আশিককে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে রাস্তায় মৃত্যু ঘটে  । পরে  আশিকের  মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে মঙ্গলবার সকালে আশিকের বাড়িতে  যায় উধারবন্দ পুলিশ । তারা গিয়ে  মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।  মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় পুলিশ । পরে দেওর মাসুক উদ্দিন লস্কর ও ননদ রুনু বেগম লস্করকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করেন আশিকের স্ত্রী রুমানা বেগম । পুলিশ ঘটনার তদন্তে নেমে রুনু বেগমকে গ্ৰেফতার করে বলে জানা গেছে ।  এদিন রুমানা আরও অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । এতে পরিবারের অন্যদেরও মদত রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, স্বামী আশিক উদ্দিনের পর এবার তাঁকেও মেরে ফেলতে চাইবে পরিবারের লোকেরা । স্বামীর খুনীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসনের প্রতি আর্জি জানান তিনি । পুলিশ জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Tags: Assam PoliceMurderUdharbond news
Previous Post

ধোয়ারবন্দে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

Next Post

যুবতী হত্যাকে ঘিরে উত্তেজনা রাঙ্গিরখাড়িতে, পুলিশের গুলি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
যুবতী হত্যাকে ঘিরে উত্তেজনা রাঙ্গিরখাড়িতে, পুলিশের গুলি

যুবতী হত্যাকে ঘিরে উত্তেজনা রাঙ্গিরখাড়িতে, পুলিশের গুলি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?