Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অস্বাভাবিক শিলাবৃষ্টি, প্রকৃতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি কাছাড়ে

samayikprasanga by samayikprasanga
April 1, 2024
in slider, বরাক উপত্যকা
0
অস্বাভাবিক শিলাবৃষ্টি, প্রকৃতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি কাছাড়ে

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : প্রচন্ড বেগে তুফান সঙ্গে শিলাবৃষ্টি। রবিবার রাতে প্রকৃতির এই তাণ্ডবে কাছাড়ের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রকৃতির এই তান্ডব শুরু হয় রাত ১১টা নাগাদ। যা অব্যাহত থাকে প্রায় ১টা পর্যন্ত। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, তুফান বয়ে গেছে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এই তীব্রগতির তুফানের সঙ্গে শিলাবৃষ্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন এলাকায়।
ধলাই দর্মি বাজার এলাকার বাসিন্দা সাময়িক প্রসঙ্গের প্রতিনিধি সঞ্জন দত্ত জানিয়েছেন, তুমুল বৃষ্টির সঙ্গে নেমে আসা বড় বড় শিলায় অনেক বাড়িরই টিনের চাল ফুটো হয়ে গেছে। শিলার আকার ছিল বেশ বড় বড়, যা বহুদিন দেখা যায়নি।
সাময়িক প্রসঙ্গের লক্ষীপুরের প্রতিনিধি কবীর আহমেদ জানিয়েছেন, গোবিন্দপুরে তাঁর বাড়ির আশপাশের এলাকায়ও অনেক বাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। একইভাবে জেলার অন্যান্য প্রান্ত থেকেও বিভিন্ন সূত্রে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যদিও রাত হয়ে যাওয়ায় কেউই ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসেব কষে উঠতে পারেননি। তবে বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির নমুনা দেখে যারা ব্যবসায়িক ভিত্তিতে সবজি ফলিয়ে থাকেন তাদের মাথা চাপড়াতে দেখা যায়। যদিও এই দুর্যোগপূর্ণ রাতে কেউই সবজি খেতে গিয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার মত সাহস জোগাতে পারেননি।
তুফান ও শিলাবৃষ্টির মাঝে বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলার বেশিরভাগ এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে।
ডিস্ট্রিক্ট ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রজেক্ট অফিসার শামীম আহমদ জানিয়েছেন, জেলার প্রতিটি এলাকা থেকেই তুমুল শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Tags: Barak Valley NewsCachar District AdministrationDC Cacharindian disaster managementStrom
Previous Post

উধারবন্দে বজ্রপাতে মহিলা সহ আহত ৬

Next Post

ধলাইয়ে ঝড়ে গাছ পড়ে মহিলার মৃত্যু

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
ধলাইয়ে ঝড়ে গাছ পড়ে মহিলার মৃত্যু

ধলাইয়ে ঝড়ে গাছ পড়ে মহিলার মৃত্যু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?