Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অন্যান্য

অযোধ্যায় হিন্দুপ্রধান ওয়ার্ডে জয়ী নির্দল মুসলিম যুবক

samayikprasanga by samayikprasanga
May 14, 2023
in অন্যান্য, জাতীয়
0
অযোধ্যায় হিন্দুপ্রধান ওয়ার্ডে জয়ী নির্দল মুসলিম যুবক

You might also like

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

অনলাইন ডেস্ক : রামজন্মভূমি অযোধ্যায় চমকে দেওয়া কাণ্ড ঘটিয়েছেন এক মুসলিম যুবক। সেখানে পুরভোটে বিপুল ভোটে জিতেছেন তিনি। অযোধ্যার রাম অভিরাম দাস ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সুলতান আনসারি। যেটি হিন্দুপ্রধান অঞ্চল। স্থানীয় বাসিন্দারা অবশ্য এর মধ্যে চমক দেখছেন না। তাঁদের মতে, সুলতানের জয়ে হিন্দু-মুসলিম সকলেই খুশি।শনিবার প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের পুরভোটের  ফলাফল। ৬০টি ওয়ার্ডের অযোধ্যা পুরসভা দখল নিয়েছে বিজপি । গেরুয়া শিবির জিতেছে ২৭টি ওয়ার্ডে। বিরোধী সমাজবাদী পার্টি জিতেছে ১৭টি ওয়ার্ড এবং নির্দল প্রার্থীরা জিতেছেন ১০টি ওয়ার্ডে। তারই একটি রাম অভিরাম দাস ওয়ার্ড। যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন সুলতান। ফল ঘোষণার পর তিনি বলেন, “এটা অযোধ্যায় হিন্দু-মুসলিম শান্তিপূর্ণ সহাবস্থানের তথা সৌভ্রাতৃত্বের সেরা উদাহরণ হতে পারে।”রাম অভিরাম দাস ওয়ার্ডে মুসলিম ভোটারের সংখ্যা নগন্য। মোট ভোটারের মাত্র ১১ শতাংশ। এলাকায় হিন্দু ভোটার ৩,৮৪৪। মুসলিম ভোটার ৪৪০। এর মধ্যে ৪২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন সুলতান। মোট ভোট পেয়েছেন ৯৯৬টি। দ্বিতীয় স্থানে আরও এক নির্দল প্রার্থী নগেন্দ্র মাঝি পেয়েছেন ৪৪২টি ভোট। তৃতীয় স্তানে শেষ করেছেন বিজেপি প্রার্থী। হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম প্রার্থীর জয় নিয়ে প্রশ্ন করা হলে সুলতান বলেন, “আমি এখানকার বাসিন্দা। যত দূর জানি আমার পূর্বপুরুষ গত ২০০ বছর ধরে এখানকার নাগরিক। ভোটে লড়ার কথা যখন হিন্দু বন্ধুদের জানাই ওঁরা আমাকে সমর্থন করেন এবং সবরকমভাবে উৎসাহ দেন।” স্থানীয় এক বাসিন্দা সৌরভ সিং বলেন, “অযোধ্যা গোটা দুনিয়ায় রাম মন্দিরের জন্য পরিচিত, কিন্তু এখানে প্রচুর মসজিদও আছে। সুফি সন্তদের শতাব্দী প্রাচীন সমাধি রয়েছে। আমাদের এই ঐতিহ্য ধরে রাখতে হবে।”

Tags: ayodhya municipal corporationuttar pradeshyogi adityanath
Previous Post

কংগ্রেসকে জয়ের অভিনন্দন জানালেন মোদি

Next Post

পিটিআই সমর্থকদের জঙ্গি বলে তোপ বিলাওয়ালের

Related Posts

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়
slider

শিলচর-আইজল এবার মাত্র ৩ ঘণ্টায়

by samayikprasanga
August 22, 2025
ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী
অন্যান্য

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

by samayikprasanga
July 3, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
জাতীয়

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

by samayikprasanga
January 2, 2025
বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১
slider

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

by samayikprasanga
November 20, 2024
জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার
slider

জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবামে আরও তিন মৃতদেহ উদ্ধার

by samayikprasanga
November 17, 2024
Next Post
পিটিআই সমর্থকদের জঙ্গি বলে তোপ বিলাওয়ালের

পিটিআই সমর্থকদের জঙ্গি বলে তোপ বিলাওয়ালের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?